বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান-কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-কে বিরোধীদলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ১২ মার্চ এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে। গেজেটে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের বিরোধীদলীয় নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। এর ফলে সংসদে বিরোধীদলের আনুষ্ঠানিক নেতৃত্ব এখন ডা. শফিকুর রহমানের হাতে থাকছে এবং তাকে সহযোগিতা করবেন উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান-কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-কে বিরোধীদলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ১২ মার্চ এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের বিরোধীদলীয় নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।

এর ফলে সংসদে বিরোধীদলের আনুষ্ঠানিক নেতৃত্ব এখন ডা. শফিকুর রহমানের হাতে থাকছে এবং তাকে সহযোগিতা করবেন উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow