বিরোধীদল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই: রাশেদ খাঁন
বিরোধীদল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী হিসেবে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মো. রাশেদ খাঁন। রোববার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। আরও পড়ুনআওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল বিএনপি গুপ্ত নয়, মব সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: মজনু ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘বিরোধীদল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যে কোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট। সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা-বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবে— এ পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে।’ ‘কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগুতে দেবে না। কখনো রাষ্ট্রযন্ত্রও তাদের সমর্থন দেবে না। কারণ, দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্রযন্ত্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধীদল হয়ে ওঠা জামায়াতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ
বিরোধীদল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী হিসেবে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মো. রাশেদ খাঁন।
রোববার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল
বিএনপি গুপ্ত নয়, মব সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: মজনু
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘বিরোধীদল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যে কোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট। সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা-বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবে— এ পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে।’
‘কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগুতে দেবে না। কখনো রাষ্ট্রযন্ত্রও তাদের সমর্থন দেবে না। কারণ, দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্রযন্ত্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধীদল হয়ে ওঠা জামায়াতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জামায়াত কখনোই নিতে পারবে না।’
তিনি আরও লেখেন, ‘জামায়াত জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে যাদের ৭১ এ ভূমিকা আছে, সেই জনগোষ্ঠী যে কোনো মূল্য এক হয়ে জামায়াত ঠেকাও ভূমিকায় অবতীর্ণ হবে। তখন জামায়াত পুরোপুরি বিনাস হয়ে যাবে। এই আশঙ্কা সম্পর্কে জামায়াতও জানে। যে কারণে ক্ষমতার ফেয়ার শেয়ারের জন্য তারা মাঝেমধ্যে ফণা তুলবে, আবার বাস্তবতা বুঝে কৌশলী হবে। এর বাইরে জামায়াতের কিচ্ছু করার নেই।’
কেএসআর/
What's Your Reaction?