বিশাল মেঘমালা ধেয়ে আসছে ভারতের দিকে
তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা ভারতের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। উপগ্রহ চিত্রে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরে দ্রুত বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে, যা ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার প্রকাশিত আইএমডির ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহ চিত্রে দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের পূর্বাংশজুড়ে ঘন মেঘের বিস্তার দেখা যায়। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের আকাশে ঘন মেঘের উপস্থিতি কেরালায় মৌসুমি বায়ু প্রবেশের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দ্রুত শক্তিশালী হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছাতে পারে। তাদের মতে, স্থলভাগের অতিরিক্ত তাপ ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস টেনে আনছে। ফলে বায়ুমণ্ডলে বজ্রগর্ভ মেঘ দ্রুত উঁচুতে উঠছে, যা ভারী বর্ষণের আগাম সংকেত। বর্তমানে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে রয়েছে। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা ও বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরেও তাপমাত্রা ৪২ ডিগ
তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা ভারতের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। উপগ্রহ চিত্রে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরে দ্রুত বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে, যা ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
শুক্রবার প্রকাশিত আইএমডির ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহ চিত্রে দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের পূর্বাংশজুড়ে ঘন মেঘের বিস্তার দেখা যায়। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের আকাশে ঘন মেঘের উপস্থিতি কেরালায় মৌসুমি বায়ু প্রবেশের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দ্রুত শক্তিশালী হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছাতে পারে।
তাদের মতে, স্থলভাগের অতিরিক্ত তাপ ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস টেনে আনছে। ফলে বায়ুমণ্ডলে বজ্রগর্ভ মেঘ দ্রুত উঁচুতে উঠছে, যা ভারী বর্ষণের আগাম সংকেত।
বর্তমানে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে রয়েছে। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা ও বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরেও তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে রয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস এবং মেঘহীন আকাশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বড় শহরগুলোর কংক্রিট ও পিচঢালা অবকাঠামো গরম বাতাস আটকে রেখে তাপমাত্রা আরও বাড়িয়ে তুলছে।
সূত্র: উইয়ন
What's Your Reaction?