বিশ্বকাপের আগে ইরাকের কাছে হোঁচট খেল স্পেন

বিশ্বকাপের আগ মুহূর্তের প্রস্তুতিতে ইরাকের কাছে হোঁচট খেয়েছে স্পেন। এগিয়ে গিয়েও ইরাকের বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে দলটি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে লা করুনার এস্তাদিও দা রিয়াজোরে বর্তমান চ্যাম্পিয়নরা এই ফলাফল করে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ফেররান তোরেস দ্রুত পাল্টা আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে লিড এনে দেন। তবে পিছিয়ে পড়া ইরাক বেশি সময় অপেক্ষা করেনি সমতা টানতে। ২৭ মিনিটে দুর্দান্ত এক শটে সমতা ফেরান মের্কাস ডস্কি। প্রথমার্ধে আর কোনো দলই দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। স্পেনের খেলা ছিল অনেকটাই বেশ ছন্দহীন। একের পর এক আক্রমণ করলেও ইরাকের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। গোলের আরও সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। বেশ কয়েকজন তারকা ফুটবলারকে ছাড়াই খেলতে নামে স্পেন। অনুপস্থিত ছিলেন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রি। বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ হিসেবে স্পেন আরও একটি প্রীতি ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে। এরপর তারা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কেপ ভার্দের বিপক্ষে। অন্যদিকে, ইরাক বিশ্বকাপে নিজেদের

বিশ্বকাপের আগে ইরাকের কাছে হোঁচট খেল স্পেন

বিশ্বকাপের আগ মুহূর্তের প্রস্তুতিতে ইরাকের কাছে হোঁচট খেয়েছে স্পেন। এগিয়ে গিয়েও ইরাকের বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে লা করুনার এস্তাদিও দা রিয়াজোরে বর্তমান চ্যাম্পিয়নরা এই ফলাফল করে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ফেররান তোরেস দ্রুত পাল্টা আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে লিড এনে দেন।

তবে পিছিয়ে পড়া ইরাক বেশি সময় অপেক্ষা করেনি সমতা টানতে। ২৭ মিনিটে দুর্দান্ত এক শটে সমতা ফেরান মের্কাস ডস্কি।

প্রথমার্ধে আর কোনো দলই দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। স্পেনের খেলা ছিল অনেকটাই বেশ ছন্দহীন। একের পর এক আক্রমণ করলেও ইরাকের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। গোলের আরও সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।

বেশ কয়েকজন তারকা ফুটবলারকে ছাড়াই খেলতে নামে স্পেন। অনুপস্থিত ছিলেন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রি।

বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ হিসেবে স্পেন আরও একটি প্রীতি ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে। এরপর তারা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কেপ ভার্দের বিপক্ষে।

অন্যদিকে, ইরাক বিশ্বকাপে নিজেদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow