বিশ্বকাপের আগে ঈশান-ঝড়

আড়াই বছর পর ভারতীয় দলে কামব্যাক করেই জ্বলে উঠলেন ঈশান কিষান। সদ্য সমাপ্ত নিউজ়িল্যান্ডের বিপক্ষে সিরিজ়ে চার ইনিংসে করেছেন ২১৫ রান। এর মধ্যে রয়েছে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। ঈশানের সেই দাপুটে পারফরম্যান্সে কপাল পুড়েছে সাঞ্জু স্যামসনের উপর। বিশ্বকাপের আগে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন করেছে ভারত। বাদ পড়েছেন সাঞ্জু। তার জায়গায় দলে ঢুকেছেন ঈশান। আর টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত যে সঠিক, সেটা প্রমাণ করতে মোটেও ভুল করেননি ঈশান। মাত্র ২০ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি করে ভরসা জোগালেন দলকে। সাত ছক্কা  আর দুই বাউন্ডারিতে ছিনিমিনি খেললেন প্রোটিয়া বোলারদের নিয়ে। নিউজ়িল্যান্ডের বিপক্ষে সিরিজ়ে তিনে নেমেছিলেন ঈশান। তবে সঞ্জুর ব্যর্থতায় বড় রান উঠছিল না পাওয়ারপ্লে-তে। চাপ বাড়ছিল অভিষেকের উপরে। কিন্তু তিনে নেমেও প্রায় ২৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে সেই ঘাটতি মেটান ঈশান। সেই ধারা বজায় রাখলেন আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও।  উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেন ইশান। ছাড় দেননি কোন বোলারকেই। লুঙ্গি এনগিদির প্রথম ওভারেই তোলেন ১৪ রান। পরে অ্যা

বিশ্বকাপের আগে ঈশান-ঝড়

আড়াই বছর পর ভারতীয় দলে কামব্যাক করেই জ্বলে উঠলেন ঈশান কিষান। সদ্য সমাপ্ত নিউজ়িল্যান্ডের বিপক্ষে সিরিজ়ে চার ইনিংসে করেছেন ২১৫ রান। এর মধ্যে রয়েছে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। ঈশানের সেই দাপুটে পারফরম্যান্সে কপাল পুড়েছে সাঞ্জু স্যামসনের উপর।

বিশ্বকাপের আগে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন করেছে ভারত। বাদ পড়েছেন সাঞ্জু। তার জায়গায় দলে ঢুকেছেন ঈশান। আর টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত যে সঠিক, সেটা প্রমাণ করতে মোটেও ভুল করেননি ঈশান। মাত্র ২০ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি করে ভরসা জোগালেন দলকে। সাত ছক্কা  আর দুই বাউন্ডারিতে ছিনিমিনি খেললেন প্রোটিয়া বোলারদের নিয়ে।

নিউজ়িল্যান্ডের বিপক্ষে সিরিজ়ে তিনে নেমেছিলেন ঈশান। তবে সঞ্জুর ব্যর্থতায় বড় রান উঠছিল না পাওয়ারপ্লে-তে। চাপ বাড়ছিল অভিষেকের উপরে। কিন্তু তিনে নেমেও প্রায় ২৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে সেই ঘাটতি মেটান ঈশান। সেই ধারা বজায় রাখলেন আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও। 

উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেন ইশান। ছাড় দেননি কোন বোলারকেই। লুঙ্গি এনগিদির প্রথম ওভারেই তোলেন ১৪ রান। পরে অ্যানরিখ নোকিয়ার এক ওভারে ওঠে ২৯ রান। যার মধ্যে ২২ রানই এসেছে ঈশানের ব্যাট থেকে। ২০ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ২৬৫ স্ট্রাইক রেটে খেলেন এই ইনিংস। সাতটি ছক্কা ও দুটি বাউন্ডারি মেরেছিলেন এই ইনিংসে। অর্থাৎ চার-ছক্কাতেই তোলেন ৫০ রান। অবশেষে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন ড্রেসিংরুমে।

ইশানের ঝড়ো অর্ধশতকের উপর ভর করেই এদিন ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করে। জবাবে দক্ষিণ আফ্রিকা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৫ রান সংগ্রহ করে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow