বিশ্বকাপের আগে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো ব্রিটিশ হাইকমিশন

  আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিত হবে এই নারী বিশ্বকাপ। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সংবর্ধনায় দলের সাফল্য কামনা করা হয় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য, রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ক্রিকেট যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, আগামী মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তারা সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে এবং তাদের সমর্থন দিতে মুখিয়ে আছি। অনুষ্ঠানে নারী ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে বাংল

বিশ্বকাপের আগে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো ব্রিটিশ হাইকমিশন

 

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিত হবে এই নারী বিশ্বকাপ।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সংবর্ধনায় দলের সাফল্য কামনা করা হয় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য, রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ক্রিকেট যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আগামী মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তারা সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে এবং তাদের সমর্থন দিতে মুখিয়ে আছি।

অনুষ্ঠানে নারী ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও জোরদার এবং খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন অঙ্গীকারও তুলে ধরা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে অতিথিদের মতবিনিময়ের সুযোগ হয়।

আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ নারী ক্রিকেট দলগুলো শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডও এই আসরে অংশ নিচ্ছে। 

জেপিআই/জেএইচ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow