বিশ্বকাপের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

আর মাত্র একদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দুঃসংবাদ পেল ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যে ইনজুরিতে পড়েছেন হর্ষিত রানা। যদিওবা বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। যেখানে ইনফর্ম ঈশান কিষান, হার্দিক পান্ডিয়ার ইনিংসে স্বস্তিতে রয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু এই স্বস্তির সঙ্গে রয়েছে অস্বস্তি। তা হলো হর্ষিত রানার চোট।    ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনঅফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে তিলক বর্মা চোট থেকে ফিরে আসেন।  সেইসঙ্গে  ফর্মেও ফিরেছেন তিনি। বিশ্বকাপের জন্য যে তিনি প্রস্তুত সেই বার্তাটাও জানিয়ে দিলেন।নি যে তৈরি সেই বার্তা দিলেন। তবে চোট সারিয়ে তিলকের ফেরার দিনে চিন্তা বাড়ালেন হর্ষিত রানা। বুধবার বোলিংয়ের সময়ে হর্ষিত রানাকে অস্বস্তিতে দেখা যায়। তিনি নিজের ছন্দ পাচ্ছিলেন না বল করার জন্য। একই ওভারে দুইবার তিনি রান আপ নিতে গিয়ে থেমে যান। এর পর দেখা যায় হর্ষিত রানা হাঁটু ধরে বসে আছেন। আর ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেওয়া হয়। হর্ষিত এদিন এক ওভার পুরো করতে পারেন ম্যাচে। তার ওভারে প্রতি

বিশ্বকাপের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

আর মাত্র একদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দুঃসংবাদ পেল ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যে ইনজুরিতে পড়েছেন হর্ষিত রানা।

যদিওবা বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। যেখানে ইনফর্ম ঈশান কিষান, হার্দিক পান্ডিয়ার ইনিংসে স্বস্তিতে রয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু এই স্বস্তির সঙ্গে রয়েছে অস্বস্তি। তা হলো হর্ষিত রানার চোট।   
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনঅফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে তিলক বর্মা চোট থেকে ফিরে আসেন।  সেইসঙ্গে  ফর্মেও ফিরেছেন তিনি। বিশ্বকাপের জন্য যে তিনি প্রস্তুত সেই বার্তাটাও জানিয়ে দিলেন।নি যে তৈরি সেই বার্তা দিলেন। তবে চোট সারিয়ে তিলকের ফেরার দিনে চিন্তা বাড়ালেন হর্ষিত রানা।

বুধবার বোলিংয়ের সময়ে হর্ষিত রানাকে অস্বস্তিতে দেখা যায়। তিনি নিজের ছন্দ পাচ্ছিলেন না বল করার জন্য। একই ওভারে দুইবার তিনি রান আপ নিতে গিয়ে থেমে যান। এর পর দেখা যায় হর্ষিত রানা হাঁটু ধরে বসে আছেন। আর ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেওয়া হয়। হর্ষিত এদিন এক ওভার পুরো করতে পারেন ম্যাচে। তার ওভারে প্রতিপক্ষ দল তুলে নেয় ১৬ রান।

এখন পর্যন্ত হর্ষিতের চোট নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে তার হাঁটুতে সমস্যা দেখা গেছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৭ তারিখ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রতিপক্ষ আমেরিকা। সেই ম্যাচের তিন দিন আগে হর্ষিতের চোট নিশ্চিতভাবেই ভারতকে ভাবাচ্ছে। যদিওবা হাতে বিকল্প রয়েছে। কেননা, দলে জাশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবের মতো খেলোয়াড় রয়েছেন। যার ফলে খেলোয়াড়ের সমস্যা হবে না টিম ইন্ডিয়ার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow