বিশ্বকাপের আড্ডা জমুক স্পেনের খাবার চুরোসের সঙ্গে

বিশ্বকাপের রাতজাগা ফুটবল দেখার আনন্দ অন্যরকম। প্রিয় দলের খেলা শুরু হলেই শুধু ম্যাচ নয়, সঙ্গে যোগ হয় উত্তেজনা, আবেগ আর বন্ধুওপরিবারের জমজমাট আড্ডা। টিভির সামনে বসে গোলের অপেক্ষা, উল্লাস আর হতাশা মিলিয়ে সেই রাতগুলো হয়ে ওঠে এক ভিন্ন অভিজ্ঞতা। আরও পড়ুন বিশ্বকাপের আমেজে বাড়িতে তৈরি করুন ব্রাজিলের জনপ্রিয় কোশিনিয়া আর এই বিশেষ মুহূর্তকে মিষ্টি জাতীয় কিছু খেতে চাইলে চুরোসকেতে পারেন। স্পেনের ঐতিহ্যবাহী এই খাবারটি শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় বরং মেক্সিকোসহ সমগ্র ল্যাটিন আমেরিকায় এটি অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। গরম, মুচমুচে চুরোস সাধারণত গরম ও ঘন চকলেট সসের সঙ্গে ডুবিয়ে খাওয়া হয়, যা এর স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। সহজ উপকরণে ঘরেই দ্রুত তৈরি করা যায় বলে বিশ্বকাপের আড্ডায় এটি হয়ে উঠতে পারে পারফেক্ট মিষ্টি স্ন্যাকস। ফুটবলের রাতজাগা ম্যাচ দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে। আসুন জেনে নেওয়া বাড়িতে চুরোস কীভাবে তৈরি করবেন- উপকরণ ময়দা ১ কাপ পানি ১ কাপ মাখন আধা কাপ চিনি ২ টেবিল চামচ ডিম ২টি লবণ সামান্য তেল ভাজার জন্য দারুচিনি গুঁড়া ও চিনি (ওপরে ছড়ানোর জন্য) প্রস্তুত প্রণালি প্রথমে একট

বিশ্বকাপের আড্ডা জমুক স্পেনের খাবার চুরোসের সঙ্গে

বিশ্বকাপের রাতজাগা ফুটবল দেখার আনন্দ অন্যরকম। প্রিয় দলের খেলা শুরু হলেই শুধু ম্যাচ নয়, সঙ্গে যোগ হয় উত্তেজনা, আবেগ আর বন্ধুওপরিবারের জমজমাট আড্ডা। টিভির সামনে বসে গোলের অপেক্ষা, উল্লাস আর হতাশা মিলিয়ে সেই রাতগুলো হয়ে ওঠে এক ভিন্ন অভিজ্ঞতা।

আর এই বিশেষ মুহূর্তকে মিষ্টি জাতীয় কিছু খেতে চাইলে চুরোসকেতে পারেন। স্পেনের ঐতিহ্যবাহী এই খাবারটি শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় বরং মেক্সিকোসহ সমগ্র ল্যাটিন আমেরিকায় এটি অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড।

গরম, মুচমুচে চুরোস সাধারণত গরম ও ঘন চকলেট সসের সঙ্গে ডুবিয়ে খাওয়া হয়, যা এর স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। সহজ উপকরণে ঘরেই দ্রুত তৈরি করা যায় বলে বিশ্বকাপের আড্ডায় এটি হয়ে উঠতে পারে পারফেক্ট মিষ্টি স্ন্যাকস। ফুটবলের রাতজাগা ম্যাচ দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে।

আসুন জেনে নেওয়া বাড়িতে চুরোস কীভাবে তৈরি করবেন-

উপকরণ

  • ময়দা ১ কাপ
  • পানি ১ কাপ
  • মাখন আধা কাপ
  • চিনি ২ টেবিল চামচ
  • ডিম ২টি
  • লবণ সামান্য
  • তেল ভাজার জন্য
  • দারুচিনি গুঁড়া ও চিনি (ওপরে ছড়ানোর জন্য)

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি সসপ্যানে পানি, মাখন, চিনি ও লবণ দিয়ে মাঝারি আঁচে গরম করতে থাকুন। মাখন পুরোপুরি গলে গেলে আঁচ কমিয়ে একসঙ্গে ময়দা যোগ করুন। এবার দ্রুত নাড়তে থাকুন, যাতে ময়দা ও পানি ভালোভাবে মিশে একটি আঠালো ডো তৈরি হয়। ডো তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।

jago

ডো একটু ঠান্ডা হলে এতে একে একে ডিম যোগ করুন এবং হাত বা বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হয়। এরপর পুরো মিশ্রণটি একটি পাইপিং ব্যাগে ভরে নিন, যেখানে স্টার নজেল লাগানো থাকবে।

jago

এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। পাইপিং ব্যাগ থেকে সরাসরি লম্বা আকারে চুরোস কেটে গরম তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি আঁচে এগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ফেলুন।

এরপর গরম চুরোসগুলো চিনি ও দারুচিনি গুঁড়ার মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিন, যাতে বাইরে থেকে একটি মিষ্টি ও সুগন্ধি কোটিং তৈরি হয়। সবশেষে গরম গরম চুরোস চকলেট সস বা ক্যারামেল সসের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow