বিশ্বকাপের আড্ডা জমে উঠুক সৌদি মুতাব্বাকের স্বাদে
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতোই সৌদি আরবের ফুটবল উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। মাঠের উত্তেজনার পাশাপাশি এই আসরকে ঘিরে সৌদি আরবের দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় তাদের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মুতাব্বাক নতুন করে সবার দৃষ্টি আকর্ষণ করছে। খুব সহজ উপকরণেই এটি ঘরেই তৈরি করা যায়। বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে সৌদি আরবের স্বাদে ভরা এই ঐতিহ্যবাহী খাবার যুক্ত হলে, তা হয়ে ওঠে এক ভিন্নধর্মী উপভোগের অভিজ্ঞতা-যেখানে ফুটবল আর খাবারের আনন্দ একসঙ্গে মিশে যায়। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে মুতাব্বাক কীভাবে তৈরি করবেন- উপকরণ ময়দা ২ কাপ মুরগির বা খাসির কিমা ২কাপ ডিম ৪টি পেঁয়াজ কুচি ১টি টমেটো কুচি ১টি কাঁচা মরিচ কুচি ২-৩টি আদা-রসুন বাটা ১ টেবিল চামচ জিরা গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ পানি প্রয়োজন অনুযায়ী লবণ স্বাদমতো তেল পরিমাণমতো প্রস্তুত প্রণালি একটি বড় পাত্রে ময়দা, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে রুটির ডোয়ের মতো নরম খামির তৈরি করুন। খামিরটিকে ভেজা সুতি কাপড় দি
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতোই সৌদি আরবের ফুটবল উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। মাঠের উত্তেজনার পাশাপাশি এই আসরকে ঘিরে সৌদি আরবের দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় তাদের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মুতাব্বাক নতুন করে সবার দৃষ্টি আকর্ষণ করছে। খুব সহজ উপকরণেই এটি ঘরেই তৈরি করা যায়।
বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে সৌদি আরবের স্বাদে ভরা এই ঐতিহ্যবাহী খাবার যুক্ত হলে, তা হয়ে ওঠে এক ভিন্নধর্মী উপভোগের অভিজ্ঞতা-যেখানে ফুটবল আর খাবারের আনন্দ একসঙ্গে মিশে যায়।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে মুতাব্বাক কীভাবে তৈরি করবেন-
উপকরণ
- ময়দা ২ কাপ
- মুরগির বা খাসির কিমা ২কাপ
- ডিম ৪টি
- পেঁয়াজ কুচি ১টি
- টমেটো কুচি ১টি
- কাঁচা মরিচ কুচি ২-৩টি
- আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
- জিরা গুঁড়া আধা চা চামচ
- ধনিয়া গুঁড়া আধা চা চামচ
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- পানি প্রয়োজন অনুযায়ী
- লবণ স্বাদমতো
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে ময়দা, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে রুটির ডোয়ের মতো নরম খামির তৈরি করুন। খামিরটিকে ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে ২০-২৫ মিনিট রেখে দিন।
প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে আদা-রসুন বাটা ও পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন। এরপর কিমা, লবণ, জিরা, ধনিয়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিন। কিমা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। রান্না শেষে কিমা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।
এবার একটি বড় বাটিতে ডিমগুলো ভেঙে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা কুচি, স্বাদমতো লবণ এবং রান্না করা ঠান্ডা কিমা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
ময়দার ডো থেকে ৪টি সমান লেচি কেটে নিন। প্রতিটি লেচি খুব পাতলা করে বেলুন, ঠিক যেমন পাতলা রুটি বা রুমালি রুটির মতো হয়।
বেলা রুটির ঠিক মাঝে ৩-৪ চামচ কিমা ও ডিমের মিশ্রণ দিন। রুটির চারপাশ থেকে ভাঁজ করে খামের মতো বন্ধ করে দিন, যাতে পুরটি ভেতরে আটকে থাকে এবং বাইরে বের হতে না পারে। প্যানে সামান্য তেল বা মাখন গরম করে মুতাব্বাকটি সাবধানে বসিয়ে দিন।মাঝারি আঁচে দুই পিঠ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হলে গরম গরম পরিবেশন করুন।
এসএকেওয়াই
What's Your Reaction?


