বিশ্বকাপের পর আবারও অবসরে যাবেন নয়্যার

অবসর ভেঙে বিশ্বকাপে খেলছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ শেষে আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে চলে যাবেন তিনি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। ২০১৪ ফিফা বিশ্বকাপ ৪০ বছর বয়সী নয়্যার জার্মানির হয়ে খেলেছেন নিজের টানা পঞ্চম বিশ্বকাপ। ঘরের মাঠে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। তবে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছিলেন তিনি। এই কারণেই তাকে দলে ফেরান কোচ হুলিয়ান নাগেলসম্যান। এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, ‘২০২৪ সালে আমি যথার্থ কারণেই অবসর নিয়েছিলাম। আমার কাছে সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। গত দুই বছর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য অনেক বড় চাপ হয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে পরিষ্কার যে এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে খেলার কোনো পরিকল্পনা নেই। গত কয়েক দিনে আমি মেনে নিয়েছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ কয়েকটি ম্যাচ। তবে আমি বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, সামনের ম্যাচগুলো নিয়েই ভাবতে চাই।’ বিশ্বকাপ জিততে

বিশ্বকাপের পর আবারও অবসরে যাবেন নয়্যার

অবসর ভেঙে বিশ্বকাপে খেলছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ শেষে আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে চলে যাবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি।

২০১৪ ফিফা বিশ্বকাপ ৪০ বছর বয়সী নয়্যার জার্মানির হয়ে খেলেছেন নিজের টানা পঞ্চম বিশ্বকাপ। ঘরের মাঠে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। তবে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছিলেন তিনি। এই কারণেই তাকে দলে ফেরান কোচ হুলিয়ান নাগেলসম্যান।

এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, ‘২০২৪ সালে আমি যথার্থ কারণেই অবসর নিয়েছিলাম। আমার কাছে সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। গত দুই বছর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য অনেক বড় চাপ হয়ে যেত।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে পরিষ্কার যে এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে খেলার কোনো পরিকল্পনা নেই। গত কয়েক দিনে আমি মেনে নিয়েছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ কয়েকটি ম্যাচ। তবে আমি বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, সামনের ম্যাচগুলো নিয়েই ভাবতে চাই।’

বিশ্বকাপ জিততে পারলে নয়্যার জার্মানির ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপজয়ী হওয়ার কীর্তি গড়বেন। তবে তিনি বলছেন, এই বয়সে আরেকটি বিশ্বকাপে খেলতেই পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow