বিশ্বকাপের মাঝে আর্জেন্টিনার সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে লিওনেল মেসিও গড়েছেন নতুন ইতিহাস। তবে আনন্দের মাঝেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠে নামেন নিকোলাস তালিয়াফিকো। ম্যাচ শেষে রোমেরোর চোট নিয়ে কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানান, চোটের মাত্রা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্কালোনি বলেন, ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে। আশা করি, এবার চোট গুরুতর কিছু নয়। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, যেকোনো ফুটবলারের জন্য এমন কিছু ভালো বিষয় নয়। তবে নিজের দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী রোমেরো। তিনি বলেন, এটা গুরুতর কিছু নয়। তিন-চার দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব। গ্রুপ ‘জে’ থেকে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী ২৮ জুন জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে

বিশ্বকাপের মাঝে আর্জেন্টিনার সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে লিওনেল মেসিও গড়েছেন নতুন ইতিহাস। তবে আনন্দের মাঝেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠে নামেন নিকোলাস তালিয়াফিকো।

ম্যাচ শেষে রোমেরোর চোট নিয়ে কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানান, চোটের মাত্রা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

স্কালোনি বলেন, ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে। আশা করি, এবার চোট গুরুতর কিছু নয়। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, যেকোনো ফুটবলারের জন্য এমন কিছু ভালো বিষয় নয়।

তবে নিজের দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী রোমেরো। তিনি বলেন, এটা গুরুতর কিছু নয়। তিন-চার দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব।

গ্রুপ ‘জে’ থেকে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী ২৮ জুন জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রাম দেওয়া হতে পারে। স্কালোনিও বিকল্পদের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, সে (রোমেরো) যদি নাও থাকে, তাহলে যে খেলবে, সে অবশ্যই ভালো করবে। সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।

নকআউট পর্বের আগে রোমেরোর চোট কতটা গুরুতর, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তবে খেলোয়াড় ও কোচ দুজনের বক্তব্যেই দ্রুত সুস্থ হয়ে ফেরার আশার বার্তা মিলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow