বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত কোচ, চাপে ঘানা

২০২৬ বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। এমন পরিস্থিতিতে জাতীয় দলের প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। যা বিশ্ব ফুটবলের এ মহারণের আগে দেশটির ফুটবলের জন্য বড় ধাক্কা। সোমবার (৩১ মার্চ) জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে হারের পর এই সিদ্ধান্ত নেয় ঘানার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ইউরোপ সফরে অস্ট্রিয়ার কাছেও ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ‘ব্ল্যাক স্টারস’। টানা এমন ব্যর্থতার পরই বিদায় জানানো হয় কোচকে। এক বিবৃতিতে জিএফএ জানায়, অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। ২০২৪ সালের মার্চে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর আডোর অধীনে দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার কোচিংয়ে খেলা ২২ ম্যাচে জয় এসেছে মাত্র ৮টিতে, বিপরীতে হার ৯টি। এছাড়া তার অধীনেই ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ঘানা, যা দেশটির ফুটবলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও দলের দায়িত্বে ছিলেন আডো। সে আসরে দক্ষিণ কোরিয়াকে হারালেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ত

বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত কোচ, চাপে ঘানা

২০২৬ বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। এমন পরিস্থিতিতে জাতীয় দলের প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। যা বিশ্ব ফুটবলের এ মহারণের আগে দেশটির ফুটবলের জন্য বড় ধাক্কা।

সোমবার (৩১ মার্চ) জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে হারের পর এই সিদ্ধান্ত নেয় ঘানার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ইউরোপ সফরে অস্ট্রিয়ার কাছেও ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ‘ব্ল্যাক স্টারস’। টানা এমন ব্যর্থতার পরই বিদায় জানানো হয় কোচকে।

এক বিবৃতিতে জিএফএ জানায়, অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

২০২৪ সালের মার্চে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর আডোর অধীনে দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার কোচিংয়ে খেলা ২২ ম্যাচে জয় এসেছে মাত্র ৮টিতে, বিপরীতে হার ৯টি।

এছাড়া তার অধীনেই ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ঘানা, যা দেশটির ফুটবলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও দলের দায়িত্বে ছিলেন আডো। সে আসরে দক্ষিণ কোরিয়াকে হারালেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

আসন্ন বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘গ্রুপ এল’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

বিশ্বকাপের মাত্র ৭২ দিন আগে কোচ পরিবর্তনের ফলে নতুন কোচ নিয়োগ ও দল গুছিয়ে নেওয়া এখন ঘানার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow