বিশ্বকাপে কেউ কি সাকিবের রেকর্ড ভাঙতে পারবেন?

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। নেই বাংলাদেশ দল, নেই সাকিব আল হাসান। তবে সাকিব না থাকলেও সাকিবের রেকর্ড ঠিকই জ্বলজ্বল করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাতায়। এখনও যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের নাম সাকিবই। ৫০ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে বাংলাদেশি অলরাউন্ডার। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের শহিদ আফ্রিদির শিকার ৩৯ উইকেট। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ৩৮ উইকেট নিয়ে তিন নম্বরে। আফ্রিদি-মালিঙ্গা দুজনই অবসরে চলে গেছেন। তাই অদূর ভবিষ্যতে সাকিবের রেকর্ড ভাঙতে পারেন দুইজন-তালিকার চার নম্বরে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আর পাঁচ নম্বরে অবস্থান করা আফগানিস্তানের রশিদ খান। হাসারাঙ্গা-রশিদ দুজনই ৩৭টি করে উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুজনই সামনের বিশ্বকাপে খেলবেন। সাকিব থেকে তারা পিছিয়ে আছেন ১৩ উইকেট। এমএমআর

বিশ্বকাপে কেউ কি সাকিবের রেকর্ড ভাঙতে পারবেন?

আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। নেই বাংলাদেশ দল, নেই সাকিব আল হাসান। তবে সাকিব না থাকলেও সাকিবের রেকর্ড ঠিকই জ্বলজ্বল করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাতায়।

এখনও যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের নাম সাকিবই। ৫০ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে বাংলাদেশি অলরাউন্ডার।

দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের শহিদ আফ্রিদির শিকার ৩৯ উইকেট। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ৩৮ উইকেট নিয়ে তিন নম্বরে।

আফ্রিদি-মালিঙ্গা দুজনই অবসরে চলে গেছেন। তাই অদূর ভবিষ্যতে সাকিবের রেকর্ড ভাঙতে পারেন দুইজন-তালিকার চার নম্বরে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আর পাঁচ নম্বরে অবস্থান করা আফগানিস্তানের রশিদ খান।

হাসারাঙ্গা-রশিদ দুজনই ৩৭টি করে উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুজনই সামনের বিশ্বকাপে খেলবেন। সাকিব থেকে তারা পিছিয়ে আছেন ১৩ উইকেট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow