বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলই ধারাবাহিকভাবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না। ভ্রমণ, তীব্র গরম, ভিন্ন ভিন্ন মাঠের পরিবেশ এবং দীর্ঘ মৌসুম শেষে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তিই এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, বিশ্বকাপে ফেবারিট দলগুলোকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ফ্রান্স ও স্পেনের মতো শক্তিশালী দলও নিজেদের ম্যাচে জয় পেতে বেশ বেগ পেয়েছে। তার ভাষায়, ‌‘এখন আর কোনো ম্যাচ সহজ নয়। প্রতিপক্ষও প্রস্তুত হয়ে আসে, তাই প্রতিটি জয় পেতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে।’ দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর পাওয়া জয় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সব সময় সুন্দর ফুটবল খেলে জেতা সম্ভব নয়। কখনো কখনো লড়াই, মানসিক দৃঢ়তা এবং দলীয় চেতনা দিয়েও ম্যাচ জিততে হয়। আমরা বিশ্বাস করেছিলাম, দল যদি সেই মানসিকতা দেখাতে না পারে, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।’ মিসরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে অন্তত তিনটি পরিবর্ত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলই ধারাবাহিকভাবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না। ভ্রমণ, তীব্র গরম, ভিন্ন ভিন্ন মাঠের পরিবেশ এবং দীর্ঘ মৌসুম শেষে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তিই এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, বিশ্বকাপে ফেবারিট দলগুলোকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ফ্রান্স ও স্পেনের মতো শক্তিশালী দলও নিজেদের ম্যাচে জয় পেতে বেশ বেগ পেয়েছে। তার ভাষায়, ‌‘এখন আর কোনো ম্যাচ সহজ নয়। প্রতিপক্ষও প্রস্তুত হয়ে আসে, তাই প্রতিটি জয় পেতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে।’

দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর পাওয়া জয় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সব সময় সুন্দর ফুটবল খেলে জেতা সম্ভব নয়। কখনো কখনো লড়াই, মানসিক দৃঢ়তা এবং দলীয় চেতনা দিয়েও ম্যাচ জিততে হয়। আমরা বিশ্বাস করেছিলাম, দল যদি সেই মানসিকতা দেখাতে না পারে, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।’

মিসরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে অন্তত তিনটি পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, পারেদেস পুরোপুরি ফিট থাকলে প্রায় সব সময়ই খেলেন। তবে চোটের কারণে বিকল্প হিসেবে ম্যাক অ্যালিস্টারই ছিলেন সবচেয়ে উপযুক্ত।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে কিছু কৌশলগত দুর্বলতার কথাও স্বীকার করেন স্কালোনি। তিনি জানান, মিসরের বিপক্ষে বলের দখল ধরে রেখে আরও ধৈর্যশীল ফুটবল খেলতে চান তারা। দ্রুত আক্রমণে যাওয়ার বদলে মাঝমাঠে কয়েকটি পাস আদান-প্রদানের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিপক্ষ মিসরকে নিয়েও যথেষ্ট সতর্ক আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘মিসর খুবই ভালো দল। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং কোচ দীর্ঘদিন ধরে একই পরিকল্পনায় দলকে গড়ে তুলেছেন। তারা সাধারণত রক্ষণাত্মক ফুটবল খেলে না; বরং সুযোগ পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছি।’

বিশ্বকাপের নকআউট পর্বে টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনা ও মিসর মুখোমুখি হবে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টায়।

আরআর/এসকেডি/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow