বিশ্বকাপে তৃতীয় হবে কারা? জানাল অপ্টার সুপার কম্পিউটার

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হলেও সম্মান বাঁচানোর লড়াই এখনো বাকি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। বিদায়ী ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া দুই দলই। তবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, এই লড়াইয়ে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হবে।  তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেক সময় আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয়। তবে ফ্রান্সের জন্য এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটিই দিদিয়ের দেশমের শেষ ম্যাচ।  ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ১৪ বছরে তিনি ফরাসি ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, ২০২২ সালে খেলেছে ফাইনাল এবং এবারও দলকে সেমিফাইনাল পর্যন্ত তুলেছেন।  টুর্নামেন্ট চলাকালেই মাকে হারানোর ব্যক্তিগত শোক সঙ্গী হলেও দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াননি অভিজ্ঞ এই কোচ। বিদায়ী ম্যাচে জয় দিয়ে দায়িত্ব ছাড়াই তার লক্ষ্য। ফ্রান্সের অধিনায়ক কিলিয়া

বিশ্বকাপে তৃতীয় হবে কারা? জানাল অপ্টার সুপার কম্পিউটার
বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হলেও সম্মান বাঁচানোর লড়াই এখনো বাকি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। বিদায়ী ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া দুই দলই। তবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, এই লড়াইয়ে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হবে।  তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেক সময় আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয়। তবে ফ্রান্সের জন্য এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটিই দিদিয়ের দেশমের শেষ ম্যাচ।  ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ১৪ বছরে তিনি ফরাসি ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, ২০২২ সালে খেলেছে ফাইনাল এবং এবারও দলকে সেমিফাইনাল পর্যন্ত তুলেছেন।  টুর্নামেন্ট চলাকালেই মাকে হারানোর ব্যক্তিগত শোক সঙ্গী হলেও দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াননি অভিজ্ঞ এই কোচ। বিদায়ী ম্যাচে জয় দিয়ে দায়িত্ব ছাড়াই তার লক্ষ্য। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্যও ম্যাচটি হতে পারে বিশেষ তাৎপর্যপূর্ণ। গোল্ডেন বুটের দৌড়ে তিনি বর্তমানে লিওনেল মেসির সঙ্গে সমান আট গোল করেছেন। তবে চারটি অ্যাসিস্ট থাকায় এগিয়ে আছেন মেসি, যেখানে এমবাপ্পের অ্যাসিস্ট তিনটি। ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে শুধু গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাই নয়, বিশ্বকাপে ব্যক্তিগত গোলসংখ্যার রেকর্ডেও মেসিকে স্পর্শ কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে তার সামনে। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের কীর্তিও গড়তে পারেন ফরাসি তারকা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহী নন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর তিনি বলেন, কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। সবার লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং বিশ্বকাপ জেতা। তবে বাস্তবতা মেনে নিয়েই শেষ ম্যাচ খেলতে হবে বলে মন্তব্য করেন তিনি। একই ধরনের অনুভূতির কথা জানিয়েছেন দিদিয়ের দেশমও। তার ভাষ্য, ফ্রান্স যে জায়গায় থাকতে চেয়েছিল, সেখানে নেই। এটি দলের প্রত্যাশা ছিল না। হতাশা থাকলেও মাঠে নেমে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। বিশ্বকাপে এবার দু’দলেরই পথচলা ছিল বেশ আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক ও নরওয়েকে হারিয়ে নকআউট নিশ্চিত করে ফ্রান্স। এরপর সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে বিদায় জানিয়ে সেমিফাইনালে উঠলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়। ইংল্যান্ডও গ্রুপ পর্বে শক্ত অবস্থান গড়ে তোলে। ক্রোয়েশিয়াকে হারানো, ঘানার সঙ্গে ড্র এবং পানামার বিপক্ষে জয় তাদের শেষ ষোলো নিশ্চিত করে। এরপর ডিআর কঙ্গো, মেক্সিকো ও নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় টুখেলের দলকে। এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকেই এগিয়ে রাখছে। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে তাদের পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫০ দশমিক ৭ শতাংশ। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ২৫ দশমিক ৬ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৭ শতাংশ। বিশ্বকাপে ফ্রান্স ও ইংল্যান্ড এর আগে তিনবার মুখোমুখি হয়েছে। প্রথম দুই সাক্ষাতে ১৯৬৬ ও ১৯৮২ সালে জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয় নিয়ে শেষ হাসি হেসেছিল ফ্রান্স। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের সর্বশেষ নয় দেখায় ইংল্যান্ড মাত্র একবার জিতেছে। বিপরীতে ফ্রান্সের জয় ছয়টি, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। ম্যাচের আগে দু’দলই কিছুটা চোটের সমস্যায় রয়েছে। ফ্রান্সের উইলিয়াম সালিবা ও ব্রিস সাম্বা ইনজুরির কারণে খেলতে পারবেন না। ইংল্যান্ড দলে নেই জর্ডান হেন্ডারসন, আর রিস জেমসকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শিরোপার আশা শেষ হয়ে যাওয়ায় দু’দলই একাদশে কিছু পরিবর্তন আনতে পারে। তবে গোল্ডেন বুটের দৌড়ে থাকায় এমবাপ্পের শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামও ব্যক্তিগত অর্জনের লক্ষ্য নিয়েই শেষ ম্যাচে মাঠে নামতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow