বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। এই ম্যাচে ফেবারিট কে? এককথায় নাম আসবে ভারতের। শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি রেকর্ডেও এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৮টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ১১টি এবং একটি ম্যাচ টাই হয়েছে। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ শক্তিশালী। ১৫টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১টিতেই। তবে একটা রেকর্ড ভয় দেখাচ্ছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২১ সালে দুবাইয়ে। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে পেরেছিল ভারত। নিউজিল্যান্ড ১৪.৩ ওভারেই লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয়। যেখানে আজ ফাইনাল হবে, সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। এখানে ১০টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৭টিতে। তবে ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হলো, ২০২৩ সালের নভেম্বর থেকে আইসিসি ইভেন্টে ভার

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। এই ম্যাচে ফেবারিট কে? এককথায় নাম আসবে ভারতের। শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি রেকর্ডেও এগিয়ে ভারত।

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৮টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ১১টি এবং একটি ম্যাচ টাই হয়েছে।

নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ শক্তিশালী। ১৫টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১টিতেই।

তবে একটা রেকর্ড ভয় দেখাচ্ছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২১ সালে দুবাইয়ে। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে পেরেছিল ভারত। নিউজিল্যান্ড ১৪.৩ ওভারেই লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয়।

যেখানে আজ ফাইনাল হবে, সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। এখানে ১০টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৭টিতে।

তবে ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হলো, ২০২৩ সালের নভেম্বর থেকে আইসিসি ইভেন্টে ভারতের মাত্র দুটি হার রয়েছে এবং দুটি হারই এসেছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে। সেই হারটি এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর সেটিও হয়েছিল আহমেদাবাদের এই স্টেডিয়ামেই।

সবমিলিয়ে এগিয়ে থাকলেও বেশ কয়েকটি রেকর্ড ভারতকে আতঙ্কিত রাখার মতো। এখন দেখা যাক, মাঠের খেলায় সেই ভয় কাটাতে পারে কিনা সূর্যকুমার যাদবের দল।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow