বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি
বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে করেছেন ৪ গোল, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে মেসি ছুঁয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনকে। বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি কোনো ফুটবলার। মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টে তিনি পেনাল্টি থেকে গোল করেন সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন। পেনাল্টি থেকে গোলের এই রেকর্ডের পাশাপাশি সামগ্রিক গোলসংখ্যাতেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন মোট ১৩টি গোল। ২০০৬ জার্মানি বিশ্বকাপে একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চারটি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি এবং ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি গোল
বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে করেছেন ৪ গোল, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।
এই রেকর্ডে মেসি ছুঁয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনকে। বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি কোনো ফুটবলার।
মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টে তিনি পেনাল্টি থেকে গোল করেন সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে।
ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন।
পেনাল্টি থেকে গোলের এই রেকর্ডের পাশাপাশি সামগ্রিক গোলসংখ্যাতেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন মোট ১৩টি গোল।
২০০৬ জার্মানি বিশ্বকাপে একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চারটি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি এবং ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি গোল করেন তিনি। শুধু ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।
What's Your Reaction?