বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট। এ গোলেই সমর্থকরা আর্জেন্টিনার জয়ধ্বনি দিতে থাকেন। আর লিওনেল মেসির ঝুলিতে যোগ হতে থাকে নতুন সব রেকর্ড।  আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নেওয়ার একক রেকর্ড গড়লেন মেসি। আর ৫টিতে গোলের রেকর্ডও ছুঁয়েছেন এ তারকা। এরপরও চলতে থাকে মেসির জাদু। জাদুকরী হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপের ইতিহাসের সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। বিশ্বকাপের বয়োজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ড এখন তার। ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারীও তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপ ক

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট। এ গোলেই সমর্থকরা আর্জেন্টিনার জয়ধ্বনি দিতে থাকেন। আর লিওনেল মেসির ঝুলিতে যোগ হতে থাকে নতুন সব রেকর্ড। 

আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নেওয়ার একক রেকর্ড গড়লেন মেসি। আর ৫টিতে গোলের রেকর্ডও ছুঁয়েছেন এ তারকা।

এরপরও চলতে থাকে মেসির জাদু। জাদুকরী হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপের ইতিহাসের সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। বিশ্বকাপের বয়োজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ড এখন তার। ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারীও তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৫টিতে। এর ফলে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৫টি গোল করার যে কীর্তি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো গড়েছিলেন, আজ সেটি স্পর্শ করলেন মেসি।

আজকের ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। পাশাপাশি আলজেরিয়ার বিপক্ষে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে পরাস্ত করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের বৃত্ত পূরণ করলেন তিনি।

মেসির তিন গোলের সৌজন্যে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক নতুন নতুন ইতিহাস রচনা করছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow