বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

২০২৬ ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি লাল কার্ড দেখানো হয়েছে এবং এর সবকটিই সরাসরি (স্ট্রেইট) লাল কার্ড। এই পরিসংখ্যান শুধু সংখ্যার দিক থেকেই নয়, রেফারিংয়ের ধরন ও খেলার শৃঙ্খলা নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। আগের কয়েকটি বিশ্বকাপের তুলনায় এবার সরাসরি লাল কার্ডের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৪টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে মাত্র ১টি ছিল সরাসরি লাল কার্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও মোট ৪টি লাল কার্ড ছিল, যার মধ্যে ২টি ছিল সরাসরি। অর্থাৎ টানা দুই বিশ্বকাপেই লাল কার্ডের সংখ্যা ছিল খুবই কম। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ১০টি লাল কার্ড দেখা যায়, যার মধ্যে ৭টি ছিল সরাসরি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মোট ১৭টি লাল কার্ডের মধ্যে ৯টি ছিল স্ট্রেইট রেড। আর ২০০৬ জার্মানি বিশ্বকাপে রেকর্ড ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে ৯টি ছিল সরাসরি লাল কার্ড। সেই আসর এখনো বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ডের জন্য পরিচিত। ২০২৬ আসরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখন পর্যন্ত দেখানো ১৩টি লাল কার্ডের একটিও দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে আসেনি। অর্থ

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন
২০২৬ ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩টি লাল কার্ড দেখানো হয়েছে এবং এর সবকটিই সরাসরি (স্ট্রেইট) লাল কার্ড। এই পরিসংখ্যান শুধু সংখ্যার দিক থেকেই নয়, রেফারিংয়ের ধরন ও খেলার শৃঙ্খলা নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। আগের কয়েকটি বিশ্বকাপের তুলনায় এবার সরাসরি লাল কার্ডের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৪টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে মাত্র ১টি ছিল সরাসরি লাল কার্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও মোট ৪টি লাল কার্ড ছিল, যার মধ্যে ২টি ছিল সরাসরি। অর্থাৎ টানা দুই বিশ্বকাপেই লাল কার্ডের সংখ্যা ছিল খুবই কম। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ১০টি লাল কার্ড দেখা যায়, যার মধ্যে ৭টি ছিল সরাসরি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মোট ১৭টি লাল কার্ডের মধ্যে ৯টি ছিল স্ট্রেইট রেড। আর ২০০৬ জার্মানি বিশ্বকাপে রেকর্ড ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে ৯টি ছিল সরাসরি লাল কার্ড। সেই আসর এখনো বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ডের জন্য পরিচিত। ২০২৬ আসরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখন পর্যন্ত দেখানো ১৩টি লাল কার্ডের একটিও দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে আসেনি। অর্থাৎ প্রতিটি ঘটনাতেই রেফারিরা সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।  এটি প্রমাণ করে যে বিপজ্জনক ট্যাকল, সহিংস আচরণ বা গুরুতর ফাউলের ক্ষেত্রে ম্যাচ কর্মকর্তারা কোনো ধরনের ছাড় দিচ্ছেন না।বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভিএআরের (VAR) সহায়তা এবং খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে রেফারিরা এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিচ্ছেন। ফলে ২০২৬ বিশ্বকাপ  সরাসরি লাল কার্ডের সংখ্যার কারণেও আলাদাভাবে স্মরণীয় হয়ে উঠছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow