বিশ্বকাপ ইতিহাসের ৩০০০তম গোলটি করলেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬ ম্যাচে করা ম্যাচে তার গোলটিই ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের ৩০০০তম গোল। একই সঙ্গে এই জয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও। বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাসে এর আগে আরও কয়েকটি গোল বিশেষ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে। প্রথম গোল (১৯৩০) ফ্রান্সের লুসিয়েন লরাঁ উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ১৯তম মিনিটে বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন। ৫০০তম গোল (১৯৫৮) সুইডেন বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের ববি কলিন্স টুর্নামেন্টের ৫০০তম গোলের মালিক হন। ১০০০তম গোল (১৯৭৮) আর্জেন্টিনা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক পেনাল্টি থেকে করেন বিশ্বকাপের ১০০০তম গোল। ১৫০০তম গোল (১৯৯৪) যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ক্লদিও ক্যানিজিয়া করেন ১৫০০তম গোল। এটি ছিল ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচও। ২০০০তম গোল (২০০৬) জার্মানি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুইডেনের মার্কুস আলব্য

বিশ্বকাপ ইতিহাসের ৩০০০তম গোলটি করলেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬ ম্যাচে করা ম্যাচে তার গোলটিই ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের ৩০০০তম গোল। একই সঙ্গে এই জয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও।

বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাসে এর আগে আরও কয়েকটি গোল বিশেষ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

প্রথম গোল (১৯৩০)

ফ্রান্সের লুসিয়েন লরাঁ উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ১৯তম মিনিটে বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন।

৫০০তম গোল (১৯৫৮)

সুইডেন বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের ববি কলিন্স টুর্নামেন্টের ৫০০তম গোলের মালিক হন।

১০০০তম গোল (১৯৭৮)

আর্জেন্টিনা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক পেনাল্টি থেকে করেন বিশ্বকাপের ১০০০তম গোল।

১৫০০তম গোল (১৯৯৪)

যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ক্লদিও ক্যানিজিয়া করেন ১৫০০তম গোল। এটি ছিল ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচও।

২০০০তম গোল (২০০৬)

জার্মানি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুইডেনের মার্কুস আলব্যাক হেড থেকে করেন বিশ্বকাপের ২০০০তম গোল।

২৫০০তম গোল (২০১৮)

রাশিয়া বিশ্বকাপে পানামার বিপক্ষে তিউনিসিয়ার ফাখরেদ্দিন বেন ইউসুফ করেন ইতিহাসের ২৫০০তম গোল।

৩০০০তম গোল (২০২৬)

আর এখন সেই ঐতিহাসিক তালিকায় সর্বশেষ নাম এনজো ফার্নান্দেজ। তার গোলে বিশ্বকাপের গোলসংখ্যা পৌঁছেছে ৩০০০-এ। আর আর্জেন্টিনা উঠে গেছে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow