বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিকো পাজের

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর যখন আর্জেন্টিনা দলের অধিকাংশ খেলোয়াড় নীরবে স্টেডিয়াম ছেড়ে যান। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সমর্থকদের উদ্দেশে কথা বলেছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। স্পেনে জন্ম নেওয়া এই ফুটবলার আবারও জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত এবং একদিন বিশ্বকাপ ট্রফি দেশে ফিরিয়ে আনার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেবেন। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নিকো পাজ লিখেছেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি গর্বিত এই দেশ, এই দল এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে, যারা এই জার্সির জন্য বেঁচে থাকে এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে। আমি শুধু ধন্যবাদই বলতে পারি।’ সমর্থকদের উদ্দেশে তিনি আরও প্রতিশ্রুতি দেন, ‘আমি কথা দিচ্ছি, এই ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার সর্বস্ব দিয়ে লড়াই করবো।’ একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘স্পেন এবং স্পেনের মানুষকে অভিনন্দন। আর্জেন্টিনা চিরজীবী সুখে-দুঃখে সবসময়।’ ২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুস দে তেনেরিফেতে জন্ম নেওয়া নি

বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিকো পাজের

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর যখন আর্জেন্টিনা দলের অধিকাংশ খেলোয়াড় নীরবে স্টেডিয়াম ছেড়ে যান। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সমর্থকদের উদ্দেশে কথা বলেছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।

স্পেনে জন্ম নেওয়া এই ফুটবলার আবারও জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত এবং একদিন বিশ্বকাপ ট্রফি দেশে ফিরিয়ে আনার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেবেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নিকো পাজ লিখেছেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি গর্বিত এই দেশ, এই দল এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে, যারা এই জার্সির জন্য বেঁচে থাকে এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে। আমি শুধু ধন্যবাদই বলতে পারি।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও প্রতিশ্রুতি দেন, ‘আমি কথা দিচ্ছি, এই ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার সর্বস্ব দিয়ে লড়াই করবো।’

একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘স্পেন এবং স্পেনের মানুষকে অভিনন্দন। আর্জেন্টিনা চিরজীবী সুখে-দুঃখে সবসময়।’

২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুস দে তেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাজ এই বিশ্বকাপে একটি অনন্য ইতিহাসও গড়েছেন। তিনি বিশ্বকাপের ফাইনালে নিজের জন্মভূমির বিপক্ষে খেলা প্রথম ফুটবলার। যদিও স্পেনেই তার বেড়ে ওঠা এবং রিয়াল মাদ্রিদের একাডেমিতে ফুটবল শিক্ষা, তবুও ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতেন তিনি।

এর আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকো বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবা আমার মধ্যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা গড়ে তুলেছেন। তিনি সবসময় আমার নামে আর্জেন্টিনার জার্সি কিনে দিতেন এবং দূরে থেকেও দেশের জন্য সমর্থন করতেন।’

২০২৬ বিশ্বকাপে নিকো পাজ দুটি ম্যাচে মাঠে নামলেও স্পেনের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ পাননি। তবে পরাজয়ের পর তার আবেগঘন বার্তা আর্জেন্টাইন সমর্থকদের নতুন আশার আলো দেখিয়েছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow