বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল কানাডা। এর ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে সুযোগ করে নেয়। তবে একবারও গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি। ২০২৬ বিশ্বকাপে তাদের তৃতীয়বারের মতো অংশগ্রহণ। আর এবারেই বাজিমাত। ইতিহাস গড়ে গ্রুপ পর্ব পার করেছিল এবারের আসরের সহ-আয়োজক কানাডা।  কিন্তু সেই স্বপ্নের যাত্রা থেমে গেল আজ। রাউন্ড অব থার্টি-টুর ম্যাচে শক্তিশালী মরক্কোর কাছে কোনরকম পাত্তাই পায়নি তারা। বরং দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির পর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধেই আসে তাদের তিনটি গোল। ম্যাচের ৫০তম মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। আগামী বৃহস্পতিবার ফক্সব

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল কানাডা। এর ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে সুযোগ করে নেয়। তবে একবারও গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি। ২০২৬ বিশ্বকাপে তাদের তৃতীয়বারের মতো অংশগ্রহণ। আর এবারেই বাজিমাত। ইতিহাস গড়ে গ্রুপ পর্ব পার করেছিল এবারের আসরের সহ-আয়োজক কানাডা। 
কিন্তু সেই স্বপ্নের যাত্রা থেমে গেল আজ। রাউন্ড অব থার্টি-টুর ম্যাচে শক্তিশালী মরক্কোর কাছে কোনরকম পাত্তাই পায়নি তারা। বরং দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির পর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধেই আসে তাদের তিনটি গোল। ম্যাচের ৫০তম মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি।

এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। আগামী বৃহস্পতিবার ফক্সবরোতে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ের বিপক্ষে।

অন্যদিকে স্বাগতিক কানাডার জন্য এটি বড় হতাশার বিদায়। ম্যাচে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সুযোগ নষ্টের খেসারত দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো কানাডাকে।সেইসঙ্গে প্রথমবারের মতো তিন দেশে আয়োজন করা বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যেতে হলো তাদের। তবে এখনও রয়ে গেছে বাকী দুই সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow