বিশ্বকাপ থেকে বিদায়েও পদত্যাগ করবেন না জার্মান কোচ

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত হওয়া তিনটি বিশ্বকাপের কোনোটাতেই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি জার্মানি। এমনকি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এবার নকআউটে পা রাখলেও রাউন্ড অব ৩২-এ আটকে যেতে হয়েছে তাদের। প্যারাগুয়ের সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ থেকে সোমবার জার্মানির বিদায়ের পরও পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে প্রথম নকআউট ম্যাচেই বিদায় নেওয়ার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন, ‘আমার চুক্তি রয়েছে এবং আমি আমার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানুষ নই।’ তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগ করছি না। যদি ফেডারেশন চায় আমি ২০২৮ সাল পর্যন্ত থাকি, তাহলে থাকব। আর যদি তারা না চায়, তাহলে আমি এই প্রকল্প থেকে সরে যাব।’ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে টানা দুইবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছিল। তবে পুরো টুর্নামেন্টে দলটি প্রত্যাশিত আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি।

বিশ্বকাপ থেকে বিদায়েও পদত্যাগ করবেন না জার্মান কোচ

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত হওয়া তিনটি বিশ্বকাপের কোনোটাতেই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি জার্মানি। এমনকি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এবার নকআউটে পা রাখলেও রাউন্ড অব ৩২-এ আটকে যেতে হয়েছে তাদের। প্যারাগুয়ের সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ থেকে সোমবার জার্মানির বিদায়ের পরও পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে প্রথম নকআউট ম্যাচেই বিদায় নেওয়ার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন, ‘আমার চুক্তি রয়েছে এবং আমি আমার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানুষ নই।’

তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগ করছি না। যদি ফেডারেশন চায় আমি ২০২৮ সাল পর্যন্ত থাকি, তাহলে থাকব। আর যদি তারা না চায়, তাহলে আমি এই প্রকল্প থেকে সরে যাব।’

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে টানা দুইবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছিল। তবে পুরো টুর্নামেন্টে দলটি প্রত্যাশিত আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে কাই হাভার্টজ, নিক ভল্টেমাডে এবং জোনাথান তাহ নিজেদের পেনাল্টি মিস করেন।

নাগেলসমানের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো ২০২৮) পর্যন্ত। তবে জার্মান সংবাদমাধ্যম তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলছে। স্পোর্টসশাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অবশ্যই পালিয়ে যাওয়ার মানুষ নই। তবে ফুটবল কীভাবে কাজ করে, সেটাও আমি খুব ভালো করেই জানি।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow