বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়েন রোনালদো

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি পর্তুগাল। ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকার জন্য এটিই ছিল বিশ্বকাপের ষষ্ঠ এবং শেষ আসর। সোমবার অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে জয়ের গোলটি করেন স্পেনের মেরিনো। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। ম্যাচে তিনি ১১টি পাস দেন, যার মধ্যে ১০টিই ছিল সফল। এছাড়া গোলমুখে নেন তিনটি শট, তবে কোনোটি জালে জড়াতে পারেননি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর টানা ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬। মোট ছয়টি বিশ্বকাপে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন রোনালদো। বিশ্বকাপে তার মোট ম্যাচসংখ্যা ২৭, যেখানে তিনি করেছেন ১১টি গোল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেছিলেন, ‘আমি যখন চাইবো তখনই থামবো, যখন আপনারা চাইবেন তখন নয়। এটা আমার শেষ বিশ্বকাপ কি না, একই প্রশ্ন বারবার করার কোনো মানে নেই। দেখা যাক।’ পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিসংখ্যান • ম্যাচ: ২৩৩• বিশ্বকাপ ম্যাচ: ২৭• গোল: ১৪৬• বিশ্বকাপে গোল: ১১• অ্যাসিস্ট: ৪৬ স্পেনের বিপক্ষে প

বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়েন রোনালদো

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি পর্তুগাল। ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকার জন্য এটিই ছিল বিশ্বকাপের ষষ্ঠ এবং শেষ আসর।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে জয়ের গোলটি করেন স্পেনের মেরিনো। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। ম্যাচে তিনি ১১টি পাস দেন, যার মধ্যে ১০টিই ছিল সফল। এছাড়া গোলমুখে নেন তিনটি শট, তবে কোনোটি জালে জড়াতে পারেননি।

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর টানা ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬। মোট ছয়টি বিশ্বকাপে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন রোনালদো। বিশ্বকাপে তার মোট ম্যাচসংখ্যা ২৭, যেখানে তিনি করেছেন ১১টি গোল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেছিলেন, ‘আমি যখন চাইবো তখনই থামবো, যখন আপনারা চাইবেন তখন নয়। এটা আমার শেষ বিশ্বকাপ কি না, একই প্রশ্ন বারবার করার কোনো মানে নেই। দেখা যাক।’

পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিসংখ্যান

• ম্যাচ: ২৩৩
• বিশ্বকাপ ম্যাচ: ২৭
• গোল: ১৪৬
• বিশ্বকাপে গোল: ১১
• অ্যাসিস্ট: ৪৬

স্পেনের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে বিশ্বকাপে রোনালদোর বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা চোখের জলে বিদায় জানালেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow