বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেই সুপার এইটে উঠে প্রোটিয়ারা। এই রাউন্ডে তাদের হারাতে পারেনি ভারতও। কিন্তু সেমিফাইনালেই থেমে গেল তাদের জয়রথ। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই। হারের পর হতাশাই প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকের এমন ফলাফলে খুবই হতাশ। তবে পুরো টুর্নামেন্টে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আগে নিজের আবেগটাকে সান্তনা দিতে হবে। তারপর দল হিসেবে বসে আলোচনা করব। আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমরা ভীষণ হতাশ। তবে আরও শক্ত হয়ে, আরও ভালো দল হয়ে ফিরতে হবে আমাদের।’ নিজেদের ম্যাচ হারলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি মার্করাম। কিউই ব্যাটার এবং বোলারদের প্রংশসা করেন তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় শুরুতে তারা দারুণ বোলিং করেছে। তাদের বোলিং ইউনিটকে কৃতিত্ব দিতেই হবে। আর কেউ যখন এমন একটি ইনিংস খেলে, তখন বেশিরভাগ সময়ই ম্যাচ আপনার দিকে থাকে না।’ তার ভাষ্যমতে, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছিল। আমাদের হয়তো ১৯০ পর

বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেই সুপার এইটে উঠে প্রোটিয়ারা। এই রাউন্ডে তাদের হারাতে পারেনি ভারতও। কিন্তু সেমিফাইনালেই থেমে গেল তাদের জয়রথ। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই। হারের পর হতাশাই প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকের এমন ফলাফলে খুবই হতাশ। তবে পুরো টুর্নামেন্টে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আগে নিজের আবেগটাকে সান্তনা দিতে হবে। তারপর দল হিসেবে বসে আলোচনা করব। আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমরা ভীষণ হতাশ। তবে আরও শক্ত হয়ে, আরও ভালো দল হয়ে ফিরতে হবে আমাদের।’ নিজেদের ম্যাচ হারলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি মার্করাম। কিউই ব্যাটার এবং বোলারদের প্রংশসা করেন তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় শুরুতে তারা দারুণ বোলিং করেছে। তাদের বোলিং ইউনিটকে কৃতিত্ব দিতেই হবে। আর কেউ যখন এমন একটি ইনিংস খেলে, তখন বেশিরভাগ সময়ই ম্যাচ আপনার দিকে থাকে না।’ তার ভাষ্যমতে, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছিল। আমাদের হয়তো ১৯০ পর্যন্ত টেনে নেওয়ার চেষ্টা করা উচিত ছিল। তাহলে ম্যাচে থাকা যেত। কিন্তু দুই ওপেনারের কলাণে তারা পাওয়ারপ্লেতেই দুর্দান্ত সূচনা পেয়ে যায়। ম্যাচ দ্রুত শেষ করে দেওয়ার জন্য ফিন অ্যালেন ও সিফার্টের ইনিংসকে বড় কৃতিত্ব দিতে হবে।’ প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরি এবং টিম সেইফার্টের ফিফটিতে ৯ উইকেট এবং ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow