বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি তুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। বিশ্বকাপের অন্যতম ফেবারিট এবং ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের এমন বিদায় ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই হতাশার মধ্যেই আনচেলত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই সাবেক স্ট্রাইকার। ‘লিবের্তা দেপ্রে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, ‘নরওয়ের বিপক্ষে এমন ভরাডুবির পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো সুযোগ নেই। তিনি যে লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছেন, তারপর তাকে আর রাখা উচিত নয়।’ এমনকি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) আনচেলত্তির চুক্তি বাতিল করারও আহ্বান জানান তিনি। রোমারিও বলেন, ‘আমি হলে এখনই তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। এরপর তিনি চাইলে আদালতে যেতে পারেন।’ শুধু কোচই নন, নরওয়ের বিপক্ষে তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন ব্রাজিল কিংবদন্তি। তিনি বলেন, ‘আমি এন্দ্রিককে পছন্দ করি। ভবিষ্যতে সে ব্রাজিলকে অনেক আনন্দ দেবে। কিন্তু নরওয়ের বিপক্ষে সে খুবই বাজে খেলেছে।’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি তুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও।

বিশ্বকাপের অন্যতম ফেবারিট এবং ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের এমন বিদায় ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই হতাশার মধ্যেই আনচেলত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই সাবেক স্ট্রাইকার।

‘লিবের্তা দেপ্রে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, ‘নরওয়ের বিপক্ষে এমন ভরাডুবির পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো সুযোগ নেই। তিনি যে লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছেন, তারপর তাকে আর রাখা উচিত নয়।’

এমনকি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) আনচেলত্তির চুক্তি বাতিল করারও আহ্বান জানান তিনি। রোমারিও বলেন, ‘আমি হলে এখনই তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। এরপর তিনি চাইলে আদালতে যেতে পারেন।’

শুধু কোচই নন, নরওয়ের বিপক্ষে তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন ব্রাজিল কিংবদন্তি। তিনি বলেন, ‘আমি এন্দ্রিককে পছন্দ করি। ভবিষ্যতে সে ব্রাজিলকে অনেক আনন্দ দেবে। কিন্তু নরওয়ের বিপক্ষে সে খুবই বাজে খেলেছে।’

রোমারিও আরও বলেন, ‘অনেকে বলে সে এখনও তরুণ। কিন্তু ওই সুযোগ থেকে তাকে গোল করতেই হতো। তরুণ, মধ্যবয়সী বা বয়স্ক- এসব আমার কাছে কোনো অজুহাত নয়।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। রোমারিওর মতো দেশের অন্যতম কিংবদন্তি ফুটবলারের এমন মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আরআর/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow