বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী
ফুটবল বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। শিরোপার মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ১৬ বছর পর ফাইনালে ওঠা স্পেন। আর এই মহারণের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও।
বাংলাদেশে আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মতো টাইগার ক্রিকেটারদের মধ্যেও রয়েছে ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ। দেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আর্জেন্টিনার বড় ভক্ত। তবে ফাইনালের ফল নিয়ে সরাসরি ভবিষ্যদ্বাণী করতে রাজি নন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে শান্তর করা কয়েকটি অনুমান মিলে যাওয়ায় তিনি আলোচনায় এসেছিলেন। তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভবিষ্যদ্বাণী না করে নিজের সমর্থনের কথাই জানিয়েছেন এই ব্যাটার।
আর্জেন্টিনার নকআউট পর্বের ম্যাচগুলো নিয়ে শান্ত বলেন, ‘বিশেষ করে প্রথমার্ধটা আইসিইউতে ছিলাম। অপেক্ষায় ছিলাম ম্যাজিক হবে কি না। আলহামদুলিল্লাহ হয়েছে। খেলা দেখে যেরকম টেনশন কাজ করে, চাই না এই টেনশন ফাইনালেও তারা দিক।’
ফাইনালের ফল নিয়ে কৌশলী অবস্থান নেন শান্ত। তিনি বলেন, ‘আমরা প্রায় প্রতি ম্যাচেই ৭০ মিনিটের পর গিয়ে খেলছি। তাই একটু ডিফেন্সিভ উত্তর দে
ফুটবল বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। শিরোপার মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ১৬ বছর পর ফাইনালে ওঠা স্পেন। আর এই মহারণের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও।
বাংলাদেশে আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মতো টাইগার ক্রিকেটারদের মধ্যেও রয়েছে ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ। দেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আর্জেন্টিনার বড় ভক্ত। তবে ফাইনালের ফল নিয়ে সরাসরি ভবিষ্যদ্বাণী করতে রাজি নন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে শান্তর করা কয়েকটি অনুমান মিলে যাওয়ায় তিনি আলোচনায় এসেছিলেন। তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভবিষ্যদ্বাণী না করে নিজের সমর্থনের কথাই জানিয়েছেন এই ব্যাটার।
আর্জেন্টিনার নকআউট পর্বের ম্যাচগুলো নিয়ে শান্ত বলেন, ‘বিশেষ করে প্রথমার্ধটা আইসিইউতে ছিলাম। অপেক্ষায় ছিলাম ম্যাজিক হবে কি না। আলহামদুলিল্লাহ হয়েছে। খেলা দেখে যেরকম টেনশন কাজ করে, চাই না এই টেনশন ফাইনালেও তারা দিক।’
ফাইনালের ফল নিয়ে কৌশলী অবস্থান নেন শান্ত। তিনি বলেন, ‘আমরা প্রায় প্রতি ম্যাচেই ৭০ মিনিটের পর গিয়ে খেলছি। তাই একটু ডিফেন্সিভ উত্তর দেওয়াই ভালো। ফাইনালের প্রেডিকশন করব না। দুই দলই খুব ভালো দল। আর্জেন্টিনার ফ্যান হিসেবে এগিয়ে রাখলাম আর্জেন্টিনাকে। ব্যক্তিগতভাবে মনে হয় আর্জেন্টিনা জিতবে।’
গ্রুপ পর্বে নিজের প্রেডিকশন মিলে যাওয়া প্রসঙ্গে শান্ত বলেন, সেটি খুব বেশি ভেবে করা ছিল না। তার ভাষ্য, ‘ক্যাজুয়েলি বলে দিয়েছিলাম। আর্জেন্টিনা যেমন দল ছিল এবং যাদের সঙ্গে খেলা ছিল, জেতা উচিত ছিল—সেই ধারণা থেকেই বলা।’
তিনি আরও জানান, তার এই অনুমানের পর অনেক ফোন ও বার্তা পেয়েছেন। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের অনেকে বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। তবে পুরো বিষয়টিকে তিনি মজা হিসেবেই দেখছেন।