বিশ্বকাপ শুরুর মাত্র ২ মাস আগে বরখাস্ত সৌদি আরবের কোচ
বিশ্বকাপের মহোৎসব শুরু হতে হাতে সময় আছে মাত্র দুই মাসেরও সময় কম। ঠিক এই মুহূর্তে প্রধান কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে সৌদি আরব। সে সঙ্গে বড় এক জুয়া খেলল সৌদি আরব। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ককে ছাড়াই এখন ২০২৬ বিশ্বকাপের মঞ্চে নামতে হবে গ্রিন ফ্যালকনদের। শুক্রবার ফুটবল বিশ্বে চমক জাগিয়ে খবর আসে, প্রধান কোচ হার্ভে রেনার্ডকে ছাঁটাই করেছে সৌদি আরব। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট প্রথম এই খবরটি প্রকাশ করে এবং পরবর্তীতে রেনার্ড নিজে বার্তা সংস্থা এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৭ বছর বয়সী এই ফরাসি ট্যাকটিশিয়ান ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে তার অধীনেই সৌদি আরব ইতিহাস গড়েছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। সেই আর্জেন্টিনা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেও রেনার্ডের ওই জয়টি ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে টিকে আছে। সৌদি আরবের প্রথম দফার দায়িত্ব ছেড়ে রেনার্ড ২০২৪ প্যারিস অলিম্পিকে ফ্রান্সের নারী জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। অলিম্পিক অভিযান
বিশ্বকাপের মহোৎসব শুরু হতে হাতে সময় আছে মাত্র দুই মাসেরও সময় কম। ঠিক এই মুহূর্তে প্রধান কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে সৌদি আরব। সে সঙ্গে বড় এক জুয়া খেলল সৌদি আরব। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ককে ছাড়াই এখন ২০২৬ বিশ্বকাপের মঞ্চে নামতে হবে গ্রিন ফ্যালকনদের।
শুক্রবার ফুটবল বিশ্বে চমক জাগিয়ে খবর আসে, প্রধান কোচ হার্ভে রেনার্ডকে ছাঁটাই করেছে সৌদি আরব। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট প্রথম এই খবরটি প্রকাশ করে এবং পরবর্তীতে রেনার্ড নিজে বার্তা সংস্থা এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
৫৭ বছর বয়সী এই ফরাসি ট্যাকটিশিয়ান ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে তার অধীনেই সৌদি আরব ইতিহাস গড়েছিল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। সেই আর্জেন্টিনা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেও রেনার্ডের ওই জয়টি ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে টিকে আছে।
সৌদি আরবের প্রথম দফার দায়িত্ব ছেড়ে রেনার্ড ২০২৪ প্যারিস অলিম্পিকে ফ্রান্সের নারী জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। অলিম্পিক অভিযান শেষ করে তিনি পুনরায় সৌদি আরবে ফিরে আসেন দলটিকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে; কিন্তু দ্বিতীয় মেয়াদে তার যাত্রা খুব একটা সুখকর হলো না।
রেনার্ডের বিদায়ের এই খবরটি আসার ঠিক তিনদিন আগে জানা যায় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রকার তার পদ ছেড়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনে একই ধরনের দায়িত্ব নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সৌদি ফুটবলের এই প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবেই কোচের পদে পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বিশ্বকাপে সৌদি আরব খেলবে গ্রুপ ‘এইচ’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে। আগামী ১৫জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি আরবের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা।
এখন দেখার বিষয়, টুর্নামেন্ট শুরুর এই অন্তিম মুহূর্তে নতুন কোনো কোচের অধীনে সৌদি আরব কাতার বিশ্বকাপের সেই চমক আবারও দেখাতে পারে কি না।
আইএইচএস/
What's Your Reaction?