বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যমে বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল 

ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৪ মে) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর মিড ইস্ট আই-এর।  নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের একাধিক সাক্ষ্যের কথা তুলে ধরেন। এতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কারাগারে বন্দিদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন সহিংসতার বিবরণ ছিল। প্রকাশিত প্রতিবেদনের পর ইসরায়েলি কর্মকর্তা ও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন যে নিউইয়র্ক টাইমস ‘ভুল ও উসকানিমূলক’ তথ্য প্রচার করছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এটি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ ও বিকৃত মিথ্যাচার’। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা শুরুর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রতিবেদনে নিকোলাস ক্রিস্ট

বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যমে বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল 
ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৪ মে) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর মিড ইস্ট আই-এর।  নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের একাধিক সাক্ষ্যের কথা তুলে ধরেন। এতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কারাগারে বন্দিদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন সহিংসতার বিবরণ ছিল। প্রকাশিত প্রতিবেদনের পর ইসরায়েলি কর্মকর্তা ও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন যে নিউইয়র্ক টাইমস ‘ভুল ও উসকানিমূলক’ তথ্য প্রচার করছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এটি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ ও বিকৃত মিথ্যাচার’। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা শুরুর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রতিবেদনে নিকোলাস ক্রিস্টফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে অর্থ সহায়তা দেয়, তাই এসব ঘটনায় যুক্তরাষ্ট্রও পরোক্ষভাবে দায়ী। তিনি আরও বলেন, ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতার বিষয়ে একাধিক ভুক্তভোগীর সাক্ষ্য পাওয়া গেছে।  ইসরায়েলি পক্ষ অবশ্য এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ বলে দাবি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow