বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট-ইসরায়েলের চলমান পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ডলারের দরপতন ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাবেই মূল্যবান এ ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৮ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। এর আগের দিন বুধবার (০৮ এপ্রিল) তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠে স্বর্ণের দাম। খবর রয়টার্সের। তবে একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৩০ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডলার দুর্বল হওয়ায় স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকায় বাজারে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। তিনি আরও বলেন, স্বর্ণের দাম ভবিষ্যতে ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, তবে তা এখনই নয়। এ ক্ষেত্রে হরমুজ প্রণালির পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শ

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট-ইসরায়েলের চলমান পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ডলারের দরপতন ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাবেই মূল্যবান এ ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৮ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। এর আগের দিন বুধবার (০৮ এপ্রিল) তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠে স্বর্ণের দাম। খবর রয়টার্সের

তবে একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডলার দুর্বল হওয়ায় স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকায় বাজারে কিছুটা অস্থিরতা বিরাজ করছে।

তিনি আরও বলেন, স্বর্ণের দাম ভবিষ্যতে ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, তবে তা এখনই নয়। এ ক্ষেত্রে হরমুজ প্রণালির পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ১৯ দশমিক ৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৬ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম উচ্চ অবস্থানেই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow