বিশ্ববাজারে বাড়ল রুপার দাম, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের
আন্তর্জাতিক বাজারে সোমবার রুপার দাম বেড়েছে। তবে একই সময়ে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ বাজারে স্পট রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ১৪ ডলারে উঠেছে। অন্যদিকে, প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৩৭ দশমিক ৪২ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দামও ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬০ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের সুদহার নীতির পরবর্তী গতিপথের দিকে। এদিকে সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৫৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দুর্বল মার্কিন নন-ফার্ম পেরোলসের তথ্য প্রকাশের পর সেদিন স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। আর মার্কিন গোল্ড ফিউচারসের দামও ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলারে উঠেছে। সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক বাজারে সোমবার রুপার দাম বেড়েছে। তবে একই সময়ে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ বাজারে স্পট রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ১৪ ডলারে উঠেছে।
অন্যদিকে, প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৩৭ দশমিক ৪২ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দামও ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬০ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের সুদহার নীতির পরবর্তী গতিপথের দিকে।
এদিকে সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৫৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।
এর আগে শুক্রবার স্বর্ণের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দুর্বল মার্কিন নন-ফার্ম পেরোলসের তথ্য প্রকাশের পর সেদিন স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।
আর মার্কিন গোল্ড ফিউচারসের দামও ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলারে উঠেছে।
What's Your Reaction?