বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে ভালো উন্নতির দেখা মেলায় সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন প্রত্যাশার ফলে সোনায় আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা। শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। আর আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়। মার্কিন শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে নন-ফার্ম পেরোল বা কৃষিখাত-বহির্ভূত কর্মসংস্থান ১ লাখ ৭২ হাজার বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিল মাসের কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা সংশোধন করে ১ লাখ ৭৯ হাজার করা হয়েছে। টিডি সিকিউরিটিজের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনা

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে ভালো উন্নতির দেখা মেলায় সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন প্রত্যাশার ফলে সোনায় আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। আর আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

মার্কিন শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে নন-ফার্ম পেরোল বা কৃষিখাত-বহির্ভূত কর্মসংস্থান ১ লাখ ৭২ হাজার বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিল মাসের কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা সংশোধন করে ১ লাখ ৭৯ হাজার করা হয়েছে।

টিডি সিকিউরিটিজের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এসেছে। ইরান পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য এবং ক্রমাগত মূল্যস্ফীতির চাপের প্রেক্ষাপটে ফেডের জন্য সুদের হার কমানোর সম্ভাবনা খুবই কম। এর প্রভাব হলো স্বর্ণ ধারণের ব্যয় বা কস্ট অব ক্যারি আরও বেড়ে যাচ্ছে।

এ ছাড়া রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩৪ ডলার, প্লাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৩৯ দশমিক ৪০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৯৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow