বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ

দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিওএ আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইফতার মাহফিলে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বক্তব্য দেন। বিওএর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান সেনাপ্রধান। তিনি দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে,

বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ

দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিওএ আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইফতার মাহফিলে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বক্তব্য দেন।

বিওএর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান সেনাপ্রধান। তিনি দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরবর্তীতে, ক্রীড়া প্রতিমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

পরে ক্রীড়া প্রতিমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা ও পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

ইফতার মাহফিলে বিওএ’র কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা-প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

টিটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow