বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

আবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আজ আফগানিস্তানের বড় সংগ্রহকে পাত্তাই দিল না রোহিত-কোহলির উত্তরসূরীরা। ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট ও ৫৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারতীয় যুবারা। রান তাড়ায় এটা নতুন বিশ্ব রেকর্ড। এই জয়ে ফাইনালে উঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জোড়া সেঞ্চুরিতে ভর করে তারা তোলে ৪ উইকেটে ৩১০ রান। ওপেনার ফয়সাল সিনোজাদা ৯৩ বলে ১৫ চারের সাহায্যে করেন ১১০ রান। অপর প্রান্তে উজাইরউল্লাহ নিয়াজাই ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে আফগানদের এই দুই সেঞ্চুরির জবাব ভারত দিয়েছে এক সেঞ্চুরিতেই। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩৩ বলে করেন ৬৮ রান। মাঝের ওভারে অধিনায়ক আয়ুশ এমহাত্রে যোগ করেন ৬২ রান, আর ভিহান মালহোত্রা ৩৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র দুই উইকেট হারিয়ে ৩০০ ছাড়িয়ে যায় ভারত, বড় লক্ষ্য তাড়ায় কোনো চাপই পড়তে হয়নি তাদের। শেষ পর্যন্ত ৪১.১ ওভা

বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত
আবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আজ আফগানিস্তানের বড় সংগ্রহকে পাত্তাই দিল না রোহিত-কোহলির উত্তরসূরীরা। ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট ও ৫৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারতীয় যুবারা। রান তাড়ায় এটা নতুন বিশ্ব রেকর্ড। এই জয়ে ফাইনালে উঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জোড়া সেঞ্চুরিতে ভর করে তারা তোলে ৪ উইকেটে ৩১০ রান। ওপেনার ফয়সাল সিনোজাদা ৯৩ বলে ১৫ চারের সাহায্যে করেন ১১০ রান। অপর প্রান্তে উজাইরউল্লাহ নিয়াজাই ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে আফগানদের এই দুই সেঞ্চুরির জবাব ভারত দিয়েছে এক সেঞ্চুরিতেই। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩৩ বলে করেন ৬৮ রান। মাঝের ওভারে অধিনায়ক আয়ুশ এমহাত্রে যোগ করেন ৬২ রান, আর ভিহান মালহোত্রা ৩৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র দুই উইকেট হারিয়ে ৩০০ ছাড়িয়ে যায় ভারত, বড় লক্ষ্য তাড়ায় কোনো চাপই পড়তে হয়নি তাদের। শেষ পর্যন্ত ৪১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ৩১১ রান সংগ্রহ করে ফেলে ভারত।  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রান তাড়ায় যে কোন দলের জন্যই এটা সবচেয়ে বড় জয়। যা নতুন বিশ্ব রেকর্ড। এর আগে ৩০৫ রান তাড়ায় জয়ের রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। ২০০৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ২৯৪ রানে দক্ষিণ আফ্রিকা এবং ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯২ রান তুলে জয়ের রেকর্ড দেখেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শুধু তাই নয়? এটা ভারতের টানা ষষ্ট বিশ্বকাপের ফাইনালে উঠার নজীরও। এর আগে ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ১০ বার ফাইনালে খেলার রেকর্ডটাও ভারতের দখলে। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। এছাড়া পাঁচবার ফাইনাল খেলেছে পাকিস্তান।   শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই দল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow