বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদে ডুবে নিহত ৭০, সৎকারে ১০০ ডলার সহায়তা

বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট জলাশয়ের নাম কারিবা। এই হ্রদে একটি ফেরি উল্টে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন শিশু। ফেরিতে মোট কতজন যাত্রী ছিলেন বা এখনও কতজন নিখোঁজ রয়েছেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ। গতকাল শনিবার (১৫ আগস্ট) জিম্বাবুয়ের পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানিয়েছে।  কারিবা ফেরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০০ মার্কিন ডলার নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ের সরকার। দাফন-সৎকারসহ অন্যান্য জরুরি খরচ মেটাতে পরিবারগুলোকে এই অর্থ দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার প্রবল ঢেউয়ের মধ্যে ফেরিটি উল্টে যায়। এরপর থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। গতকাল আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। জানা গেছে, দুর্ঘটনার শিকার হওয়া ফেরিটি বেশ পুরোনো। কারিবা শহর থেকে ফেরিটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত ও মৎস্যজীবী সম্প্রদায়গুলোর উদ্দেশে যাচ্ছিল। বিভিন্ন হিসাব অনুযায়ী, ফেরিটিতে সর্বোচ্চ ১৫৩ জন যাত্রী থাকতে পারেন। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল মাত্র ৯০ জন। জিম্বাবুয়ের

বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদে ডুবে নিহত ৭০, সৎকারে ১০০ ডলার সহায়তা

বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট জলাশয়ের নাম কারিবা। এই হ্রদে একটি ফেরি উল্টে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন শিশু। ফেরিতে মোট কতজন যাত্রী ছিলেন বা এখনও কতজন নিখোঁজ রয়েছেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ। গতকাল শনিবার (১৫ আগস্ট) জিম্বাবুয়ের পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানিয়েছে। 

কারিবা হ্রদে ফেরি দুর্ঘটনা/ছবি: দ্য হেরাল্ড

কারিবা ফেরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০০ মার্কিন ডলার নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ের সরকার। দাফন-সৎকারসহ অন্যান্য জরুরি খরচ মেটাতে পরিবারগুলোকে এই অর্থ দেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার প্রবল ঢেউয়ের মধ্যে ফেরিটি উল্টে যায়। এরপর থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। গতকাল আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।

কারিবা হ্রদে ফেরি দুর্ঘটনা/ছবি: দ্য হেরাল্ড

জানা গেছে, দুর্ঘটনার শিকার হওয়া ফেরিটি বেশ পুরোনো। কারিবা শহর থেকে ফেরিটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত ও মৎস্যজীবী সম্প্রদায়গুলোর উদ্দেশে যাচ্ছিল।

বিভিন্ন হিসাব অনুযায়ী, ফেরিটিতে সর্বোচ্চ ১৫৩ জন যাত্রী থাকতে পারেন। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল মাত্র ৯০ জন। জিম্বাবুয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পর ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গুগোল ম্যাপে কারি হ্রদ।

প্রথমদিকে কর্তৃপক্ষ জানিয়েছিল, ফেরিতে কতজন শিশু ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ টিকিট কাটার বয়সের নিচে থাকা শিশুদের যাত্রীসংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
পরে পুলিশের প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, নিহত শিশুদের মধ্যে ১৬ জনের বয়স ১০ বছর বা তার কম ছিল। নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র ১ বছর।

কারিবা হ্রদ (Lake Kariba) আয়তনের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মানবসৃষ্ট হ্রদ। ১৯৫০-এর দশকের শেষ থেকে ১৯৬০-এর দশকের শুরুর দিকে শক্তিশালী জাম্বেজি নদীর ওপর বাঁধ নির্মাণ করে এটি তৈরি করা হয়। এটা ভারত মহাসাগর থেকে ১,৩০০ কিলোমিটার (৮১০ মাইল) উজানে, জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানাবর্তী অঞ্চলে অবস্থিত।

কারিবা হ্রদ প্রায় ২২৩ কিলোমিটার (১৩৯ মাইল) দীর্ঘ এবং প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) পর্যন্ত চওড়া। এর আয়তন ৫ হাজার ৫৮০ বর্গকিলোমিটার এবং ধারণক্ষমতা ১৮৫ ঘনকিলোমিটার।

সূত্র: দ্য হেরাল্ড/সিএনএন

কেএম  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow