বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার?
রাশিয়ার এ-২৩৫ (A-235) কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সর্বোচ্চ স্তর হিসেবে কাজ করছে। মস্কো এবং গুরুত্বপূর্ণ জাতীয় কমান্ড কেন্দ্রগুলোকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), হাইপারসনিক অস্ত্র, স্যাটেলাইট এবং মহাকাশভিত্তিক হুমকি থেকে রক্ষা করার জন্য এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ২০১৯ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সর্বোচ্চ স্তর হিসেবে কাজ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এ-২৩৫ বিশ্বের সবচেয়ে দীর্ঘপাল্লার কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে। এর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু এবং অতি উচ্চতায় থাকা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। কিছু বিশ্লেষণে বলা হয়েছে, নির্দিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এর কার্যকর প্রতিরক্ষা পরিসর ১,০০০ কিলোমিটারেরও বেশি হতে পারে যদিও এ বিষয়ে নিশ্চিত কোন বিবৃতি পাওয়া যায়নি। তুলনামূলকভাবে, রাশিয়ার S-500 Prometey-এর পাল্লা প্র
রাশিয়ার এ-২৩৫ (A-235) কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সর্বোচ্চ স্তর হিসেবে কাজ করছে। মস্কো এবং গুরুত্বপূর্ণ জাতীয় কমান্ড কেন্দ্রগুলোকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), হাইপারসনিক অস্ত্র, স্যাটেলাইট এবং মহাকাশভিত্তিক হুমকি থেকে রক্ষা করার জন্য এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে।
২০১৯ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সর্বোচ্চ স্তর হিসেবে কাজ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এ-২৩৫ বিশ্বের সবচেয়ে দীর্ঘপাল্লার কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে। এর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু এবং অতি উচ্চতায় থাকা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।
কিছু বিশ্লেষণে বলা হয়েছে, নির্দিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এর কার্যকর প্রতিরক্ষা পরিসর ১,০০০ কিলোমিটারেরও বেশি হতে পারে যদিও এ বিষয়ে নিশ্চিত কোন বিবৃতি পাওয়া যায়নি।
তুলনামূলকভাবে, রাশিয়ার S-500 Prometey-এর পাল্লা প্রায় ৬০০ কিলোমিটার এবং যুক্তরাষ্ট্রের THAAD ব্যবস্থা প্রায় ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু মোকাবিলা করতে সক্ষম। A-235 ২০১৮ সালে মোবাইল লঞ্চার থেকে সফল পরীক্ষা সম্পন্ন করার পর ২০১৯ সাল থেকে মোতায়েন রয়েছে। এরপর এটি ধীরে ধীরে মস্কোর চারপাশে মোতায়েন থাকা পুরোনো A-135 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন উপাদানের বিকল্প হিসেবে প্রতিস্থাপন করা শুরু হয়।
এর অন্যতম বৈশিষ্ট্য হলো গতিশক্তিনির্ভর সরাসরি আঘাতের প্রযুক্তি (হিট-টু-কিল) যা পুরোনো A-135 ব্যবস্থার পারমাণবিক ওয়ারহেডযুক্ত ইন্টারসেপ্টরের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
A-235 রাশিয়ার আগাম সতর্কীকরণ স্যাটেলাইট ও দীর্ঘপাল্লার রাডার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হলে সিস্টেমটি দ্রুত সম্ভাব্য আঘাতের স্থান নির্ণয় করে এবং সংঘর্ষপথে একটি ইন্টারসেপ্টর নিক্ষেপ করে।
এর রাডার ব্যবস্থা একই সঙ্গে শত শত বস্তুকে অনুসরণ করতে পারে এবং প্রকৃত ওয়ারহেডকে প্রতারণামূলক লক্ষ্যবস্তু (ডিকয়) ও ধ্বংসাবশেষ থেকে আলাদা করতে সক্ষম। ইন্টারসেপ্টরগুলোর হাইপারসনিক গতি দ্রুত বায়ুমণ্ডলে পৌঁছাতে সাহায্য করে এবং আগত ওয়ারহেডকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পারে।
পরীক্ষার সময় A-235 উন্নত অ্যান্টি-স্যাটেলাইট সক্ষমতাও প্রদর্শন করেছে। বায়ুমণ্ডলের বাইরে পরিচালনার ক্ষমতার কারণে এটিকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করেছে S-500 Prometey যা নিম্ন স্তরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট প্রতিহত করার সক্ষমতা প্রদান করে।
বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে A-235 নেটওয়ার্ক সম্প্রসারণ, S-550 ও S-500 Prometey-এর উন্নয়ন এবং নতুন প্রজন্মের মহাকাশ ও ভূমিভিত্তিক সেন্সর প্রযুক্তিতে আরও বিনিয়োগ করবে রাশিয়া।
কেএম
What's Your Reaction?