বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু
‘হিজাব গর্বের সাথে পরিধান করুন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থীকে হিজাব প্রদান করা হয়। এসময় হিজাব পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান বলেন, 'বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার খুব ভালো লাগছে, এটা একদম একটা ভিন্নধর্মী আয়োজন। সেইসাথে হিজাবটা পাওয়ার পর অনুভূতিটা আসলেই অন্যরকম। হিজাব যে আমাদের অধিকার এটা আমরা কিছুদিন আগেও বলতে ভয় পেতাম। কিন্তু এখন এ হিজাবটা সম্পর্কে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এবং এই ধরনের আয়োজন নারীদের আরো উৎসাহিত করবে এবং অন্যান্য যারা হিজাব পরতে দ্বিধাবোধ করে, তাদেরকে অনুপ্রাণিত করবে। হিজাবটা আসলে নারীদের বাধা নয় বরং আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে এবং নারীদের বুদ্ধিমত্তার সাথে নিয়ে যেতে সহযোগীতা করবে।' ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা ইয়াসমিন রাকসুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'হিজাব আমাদের মুসলি
‘হিজাব গর্বের সাথে পরিধান করুন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থীকে হিজাব প্রদান করা হয়।
এসময় হিজাব পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান বলেন, 'বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার খুব ভালো লাগছে, এটা একদম একটা ভিন্নধর্মী আয়োজন। সেইসাথে হিজাবটা পাওয়ার পর অনুভূতিটা আসলেই অন্যরকম। হিজাব যে আমাদের অধিকার এটা আমরা কিছুদিন আগেও বলতে ভয় পেতাম। কিন্তু এখন এ হিজাবটা সম্পর্কে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এবং এই ধরনের আয়োজন নারীদের আরো উৎসাহিত করবে এবং অন্যান্য যারা হিজাব পরতে দ্বিধাবোধ করে, তাদেরকে অনুপ্রাণিত করবে। হিজাবটা আসলে নারীদের বাধা নয় বরং আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে এবং নারীদের বুদ্ধিমত্তার সাথে নিয়ে যেতে সহযোগীতা করবে।'
ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা ইয়াসমিন রাকসুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'হিজাব আমাদের মুসলিম নারীদের গর্ব। কিন্তু বর্তমানে হিজাব নিয়ে যে পরিমাণ কটুক্তি করা হয় তা আমাদের জন্য তন্তু কষ্টকর। আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন প্রতিটি মুসলিম নারীর এই হিজাবকে সম্মান দেওয়া হবে। রাকসু কর্তৃক এ আয়োজনকে সাধুবাদ জানাই এবং এই ধারা যেন অব্যাহত থাকে।
হিজাব বিতরণ নিয়ে রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের হিজাব পরিধানে উৎসাহিত করতে রাকসুর উদ্যোগে হিজাব বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, এটি হিজাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পাশাপাশি, এটি ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতেও সহায়ক হবে বলে আমরা মনে করি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান। তখন থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি হিজাবের প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী হিজাব দিবস পালন করা হয়ে থাকে।
What's Your Reaction?