বিষাক্ত ধোঁয়ার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

ঢাকার ধামরাইয়ে লোকচক্ষুর অন্তরালে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মারুমডালী এলাকায় ‘দীপু রিনিউএবল এনার্জি’ নামের ওই কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার পুরো অবকাঠামো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই মারুমডালী এলাকায় দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করে আসছিল কারখানাটি। টায়ারের বিষাক্ত কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই

বিষাক্ত ধোঁয়ার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঢাকার ধামরাইয়ে লোকচক্ষুর অন্তরালে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মারুমডালী এলাকায় ‘দীপু রিনিউএবল এনার্জি’ নামের ওই কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার পুরো অবকাঠামো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই মারুমডালী এলাকায় দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করে আসছিল কারখানাটি। টায়ারের বিষাক্ত কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসেন। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস. এম. মনজুর-উল-আলমসহ পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow