বিষাদের দুপুর হোক কর্পূর
বিষাদের দুপুর হোক কর্পূর,উবে যাক সব দীর্ঘশ্বাস।জানালার ওপাশে মেঘেরা বলুক-আজ আকাশেরই নীল হওয়ার বিলাস। অলস হাওয়ায় নড়েচড়ে উঠুকবিস্মৃত সুখের চারা গাছ,ধুলো জমা স্মৃতিরা আজ হঠাৎপাক নতুন করে বাঁচার আঁচ। চায়ের কাপে ধোঁয়া উঠুক ধীরে,মিশে যাক বিকেলের সোনা রোদে;যত অভিমান জমে ছিল বুকের ভেতর,ভেসে যাক অচেনা কোনো হ্রদে। শুকিয়ে যাওয়া চোখের কোণখুঁজুক নতুন কোনো সুর,উড়ো চিঠির খামে লেখা থাক-বিষাদের দুপুর হোক কর্পূর। এসইউ
বিষাদের দুপুর হোক কর্পূর,
উবে যাক সব দীর্ঘশ্বাস।
জানালার ওপাশে মেঘেরা বলুক-
আজ আকাশেরই নীল হওয়ার বিলাস।
অলস হাওয়ায় নড়েচড়ে উঠুক
বিস্মৃত সুখের চারা গাছ,
ধুলো জমা স্মৃতিরা আজ হঠাৎ
পাক নতুন করে বাঁচার আঁচ।
চায়ের কাপে ধোঁয়া উঠুক ধীরে,
মিশে যাক বিকেলের সোনা রোদে;
যত অভিমান জমে ছিল বুকের ভেতর,
ভেসে যাক অচেনা কোনো হ্রদে।
শুকিয়ে যাওয়া চোখের কোণ
খুঁজুক নতুন কোনো সুর,
উড়ো চিঠির খামে লেখা থাক-
বিষাদের দুপুর হোক কর্পূর।
এসইউ
What's Your Reaction?