বিসিএসে স্বতন্ত্র কোডসহ ৪ দাবিতে আন্দোলনে ভেটেরিনারি শিক্ষার্থীরা

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। বিসিএসে কম্বাইন্ড ডিগ্রির স্বতন্ত্র কোড, কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম মহবুবউজ্জামান ভবনের নিচে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘জেগেছে রে জেগেছে, এএসভিএম জেগেছে’, ‘এক দফা, এক দাবি , বৈষম্যমুক্ত ভেট ডিগ্রি’, ‘স্বতন্ত্র কোড দিতে হবে’, ‘দাবি যখন মানবে না, ক্লাস-পরীক্ষা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। আরও পড়ুন ৪৭তম বিসিএস / শেকৃবির এএসভিএম অনুষদের ফল নিয়ে উদ্বেগ, পিএসসিতে তদন্তের আবেদন শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- কম্বাইন্ড ডিগ্রির জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিল

বিসিএসে স্বতন্ত্র কোডসহ ৪ দাবিতে আন্দোলনে ভেটেরিনারি শিক্ষার্থীরা

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। বিসিএসে কম্বাইন্ড ডিগ্রির স্বতন্ত্র কোড, কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম মহবুবউজ্জামান ভবনের নিচে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘জেগেছে রে জেগেছে, এএসভিএম জেগেছে’, ‘এক দফা, এক দাবি , বৈষম্যমুক্ত ভেট ডিগ্রি’, ‘স্বতন্ত্র কোড দিতে হবে’, ‘দাবি যখন মানবে না, ক্লাস-পরীক্ষা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- কম্বাইন্ড ডিগ্রির জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, এছাড়া ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‌‘দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ ছেড়ে এখানে এসেছি এসব দেখার জন্য নয়। আজ ভিসি স্যার বলেছেন তিনি পিএসসিতে যাবেন। যদি আজ যেতে পারেন, তাহলে এতদিন কেন পারেননি?’

jagonews24

আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাস-পরীক্ষায় ফিরতে বলা হয়েছে। কিন্তু অতীত অভিজ্ঞতা ভালো নয়। যতবার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছি, ততবারই আমাদের দাবি থেমে গেছে।’

এসময় অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। বিষয়গুলো নিয়ে কাজ করছি। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেন, ‘আমি নিজে পিএসসিতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়া বিএলআরআইসহ যেসব প্রতিষ্ঠানে বৈষম্যের অভিযোগ রয়েছে, সেখানেও আলোচনা করবো। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলবো।’

তবে আশ্বাসের পরও শিক্ষার্থীরা কর্মসূচিতে অনড় রয়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

এমডিএস‌এ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow