বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি আছেন যারা

গুঞ্জন ছিল। ঘণ্টার মধ্যেই ভেঙ্গে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি।  আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন তিনি।  যেখানে আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। অর্থাৎ নিয়ম অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই দিতে হবে নির্বাচন। আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলেও জানিয়েছেন এনএসসির পরিচালক। অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow