বিসিবি নির্বাচনের সময়সীমা নির্ধারণ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভেঙে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী পরিষদ। গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি। গঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে।  মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রিকেট কাউন্সিল (এনএসসি)। সংবাদ সম্মেলনে এনএসসি জানায়, বিসিবির বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে আইসিসির নিকট ইমেইল পাঠিয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এদিকে, ১১ সদস্যের এডহক কমিটির নেতৃত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।  তামিম ইকবাল ছাড়া এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু,  তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow