বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দলে থাকছেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকালই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠাতে পারে আইসিসি। আজ জানা গেছে সেই প্রতিনিধি দলে কারা থাকতে পারেন। বিসিবির একটি সূত্রের মাধ্যমে জাগো নিউজ জানতে পেরেছে আগামী ৭ জুন হতে যাওয়া বিসিবি নির্বাচনে ২ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে আইসিসি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ডা. মুসাজি এবং জিম্বাবুয়ের ডা. মুখুলানি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসছেন। তারা দুজনই ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পরিচিত নাম। বিভিন্ন রিপোর্টে তাদেরকে আইসিসি ও ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়। আগামী ৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের স্বচ্ছতা ও প্রক্রিয়া পর্যবেক্ষণের অংশ হিসেবেই তাদের এই সফর বলে জানা গেছে। নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা একটি প্রতিবেদনও দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এসকেডি/এমএমআর

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দলে থাকছেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকালই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠাতে পারে আইসিসি। আজ জানা গেছে সেই প্রতিনিধি দলে কারা থাকতে পারেন।

বিসিবির একটি সূত্রের মাধ্যমে জাগো নিউজ জানতে পেরেছে আগামী ৭ জুন হতে যাওয়া বিসিবি নির্বাচনে ২ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে আইসিসি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ডা. মুসাজি এবং জিম্বাবুয়ের ডা. মুখুলানি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসছেন।

তারা দুজনই ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পরিচিত নাম। বিভিন্ন রিপোর্টে তাদেরকে আইসিসি ও ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়।

আগামী ৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের স্বচ্ছতা ও প্রক্রিয়া পর্যবেক্ষণের অংশ হিসেবেই তাদের এই সফর বলে জানা গেছে। নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা একটি প্রতিবেদনও দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow