বিয়েবাড়িতে মারামারি, লাঠি খুঁজতে থাকেন বর

লক্ষ্মীপুরের রায়পুরে খাবার নিয়ে বিয়েবাড়িতে মারামারি ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।  শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভা উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন লাখ টাকার দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। পরে সবাই খাবার খেতে বসেন। একপর্যায়ে বরের বড় ভাই উঠে খাবার নিয়ে কথা বলেন। এসময় হামলা করার জন্য বর উঠে বাঁশ-লাঠিসোঁটা খুঁজতে থাকেন। আরও পড়ুন জামাতাকে ‘ছাত্রলীগকর্মী’ সাজিয়ে মারধরের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা   এ নিয়ে বাগবিতণ্ডা ও কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।’ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, ‘ম

বিয়েবাড়িতে মারামারি, লাঠি খুঁজতে থাকেন বর

লক্ষ্মীপুরের রায়পুরে খাবার নিয়ে বিয়েবাড়িতে মারামারি ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভা উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন লাখ টাকার দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। পরে সবাই খাবার খেতে বসেন। একপর্যায়ে বরের বড় ভাই উঠে খাবার নিয়ে কথা বলেন। এসময় হামলা করার জন্য বর উঠে বাঁশ-লাঠিসোঁটা খুঁজতে থাকেন।

 

এ নিয়ে বাগবিতণ্ডা ও কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, ‘মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। দুজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদেরকে জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’

কাজল কায়েস/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow