বিয়ের আগে ভাইরাল রাশমিকা-বিজয়ের আমন্ত্রণ বক্স, ভেতরে কী ছিল?

রাশমিকা মান্দনা ও বিজয় দেবেরকোন্ডা-দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। তবে গুঞ্জন আর কৌতূহলের মধ্যেই ধীরে ধীরে সামনে আসছে তাদের বিয়ের নানা খুঁটিনাটি। জানা গেছে, গোপনে বাগদান সেরে ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি। কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছিল। এবার সামনে এসেছে আরও চমকপ্রদ তথ্য-রেডিটে ছড়িয়ে পড়েছে তাদের বিশেষ আমন্ত্রণ বাক্সের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অতিথিদের জন্য সাজানো উপহারের ঝলক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিজয়ের বাড়ি এরই মধ্যে সাজসজ্জায় মুখর। আমন্ত্রণ বাক্সটি গোলাপি ও হলুদ রঙের নকশায় সজ্জিত, যাতে ছিল পিস লিলি ও গাঁদা ফুলের মোটিফ। বাক্সের উপরে লেখা রয়েছে রাশমিকা ও বিজয়ের নাম। উপহারের তালিকাও নজর কেড়েছে ভক্তদের। বাক্সটিতে রয়েছে রাশমিকার নিজস্ব ব্র্যান্ড ‘ডিয়ার ডায়েরি’র ‘ন্যাশনাল ক্রাশ’ পারফিউম, বিজয়ের ফ্যাশন ব্র্যান্ড ‘রাউডি’র একটি হলুদ টি-শার্ট, সোনালি থলিতে আয়ুর্বেদিক হ্যান্ড ও ফুট ক্রিম, ‘সোয়ান ঘি রোলস’ নামের মিষ্টি এবং ভাজা কাজুবাদামের প্যাকেট। তবে এই উপহার বাক্সটি সব অতিথি

বিয়ের আগে ভাইরাল রাশমিকা-বিজয়ের আমন্ত্রণ বক্স, ভেতরে কী ছিল?

রাশমিকা মান্দনা ও বিজয় দেবেরকোন্ডা-দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। তবে গুঞ্জন আর কৌতূহলের মধ্যেই ধীরে ধীরে সামনে আসছে তাদের বিয়ের নানা খুঁটিনাটি। জানা গেছে, গোপনে বাগদান সেরে ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি।

কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছিল। এবার সামনে এসেছে আরও চমকপ্রদ তথ্য-রেডিটে ছড়িয়ে পড়েছে তাদের বিশেষ আমন্ত্রণ বাক্সের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অতিথিদের জন্য সাজানো উপহারের ঝলক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিজয়ের বাড়ি এরই মধ্যে সাজসজ্জায় মুখর। আমন্ত্রণ বাক্সটি গোলাপি ও হলুদ রঙের নকশায় সজ্জিত, যাতে ছিল পিস লিলি ও গাঁদা ফুলের মোটিফ। বাক্সের উপরে লেখা রয়েছে রাশমিকা ও বিজয়ের নাম।

উপহারের তালিকাও নজর কেড়েছে ভক্তদের। বাক্সটিতে রয়েছে রাশমিকার নিজস্ব ব্র্যান্ড ‘ডিয়ার ডায়েরি’র ‘ন্যাশনাল ক্রাশ’ পারফিউম, বিজয়ের ফ্যাশন ব্র্যান্ড ‘রাউডি’র একটি হলুদ টি-শার্ট, সোনালি থলিতে আয়ুর্বেদিক হ্যান্ড ও ফুট ক্রিম, ‘সোয়ান ঘি রোলস’ নামের মিষ্টি এবং ভাজা কাজুবাদামের প্যাকেট।

তবে এই উপহার বাক্সটি সব অতিথিকে দেওয়া হয়েছে, নাকি এটি কেবলমাত্র মিডিয়ার জন্য বিশেষ আমন্ত্রণ-তা এখনো নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা। কেউ মন্তব্য করেছেন, এটি সম্ভবত মিডিয়া আমন্ত্রণ। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘এখানেও ব্র্যান্ড প্রচার!’

আরও পড়ুন:
যে কারণে মামলা খেলেন নায়ক সোহম 
হৃত্বিকের সেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাল্টা মামলার হুমকি 

এদিকে বিয়ের কার্ডে তারকা জুটি লিখেছেন, পরিবারের আশীর্বাদে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ছোট পরিসরে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৪ মার্চ হায়দরাবাদে আয়োজিত হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার এই বিশেষ মুহূর্তে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ও আশীর্বাদ কামনা করেছেন তারা।

সব মিলিয়ে, বিয়ের আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে রশ্মিকা-বিজয় জুটি। এখন দেখার পালা, তাদের বিয়ের আয়োজন কতটা জমকালো হয়।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow