বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্য ও বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মহিউদ্দিনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোঃ সোহাগ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক মাস্টার এবং বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। পবিত্র

বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্য ও বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মহিউদ্দিনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোঃ সোহাগ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক মাস্টার এবং বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি, ক্রীড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, ব্যবসায়ী মোঃ কাউসার, মোহাম্মদ ইউসুফ, রবিউল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow