বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট

  আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুন) ডিএসই থেকে এ তথ্য জানানো হয়। নতুন সূচি অনুযায়ী ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন হবে। বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। নিয়মিত লেনদেনের শেষে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং শেসন রয়েছে। নতুন সূচি অনুযায়ী, মূল লেনদেনের পাশাপাশি ৫ মিনিট পোস্ট ক্লোজিং শেসনও বাড়ানো হয়েছে। ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নিয়মিত লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে। নিয়মিত লেনদেন শেষ দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত, ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এই ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইজে ক্রয় বা বিক্রয় করতে পারবেন। এমএএস/এমআইএইচএস

বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট

 

আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই থেকে এ তথ্য জানানো হয়। নতুন সূচি অনুযায়ী ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন হবে।

বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। নিয়মিত লেনদেনের শেষে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং শেসন রয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মূল লেনদেনের পাশাপাশি ৫ মিনিট পোস্ট ক্লোজিং শেসনও বাড়ানো হয়েছে। ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নিয়মিত লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।

নিয়মিত লেনদেন শেষ দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত, ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এই ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইজে ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

এমএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow