বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত 

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে নয় বছরের এক শিশুকে বলাৎকার ও হত্যার দায়ে বিল্লাল হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট আল মামুন খন্দকার। আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের আক্কাছ আলীর নয় বছরের ছেলে ইয়াছিনকে বলাৎকার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় বিচারাধীন ছিল। বুড়িচং থানার মামলা নং-৫ হিসেবে দায়ের হওয়া মামলাটি পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লায় (মামলা নং-২৭১/২৬) বিচারকার্য পরিচালিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদ

বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত 

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে নয় বছরের এক শিশুকে বলাৎকার ও হত্যার দায়ে বিল্লাল হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট আল মামুন খন্দকার।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের আক্কাছ আলীর নয় বছরের ছেলে ইয়াছিনকে বলাৎকার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় বিচারাধীন ছিল। বুড়িচং থানার মামলা নং-৫ হিসেবে দায়ের হওয়া মামলাটি পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লায় (মামলা নং-২৭১/২৬) বিচারকার্য পরিচালিত হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow