বৃদ্ধকে হত্যা মামলায় পাঁচ ছেলেসহ বাবার যাবজ্জীবন

টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন। মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষে আইনজীবী আদালতের অতিরিক্ত পিপি সাইদুর রহমান স্বপন এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদরের ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আব্দুর রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)। আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা আক্তার বাদি হয়ে ওই দিনই টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মক

বৃদ্ধকে হত্যা মামলায় পাঁচ ছেলেসহ বাবার যাবজ্জীবন

টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন।

মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষে আইনজীবী আদালতের অতিরিক্ত পিপি সাইদুর রহমান স্বপন এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদরের ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আব্দুর রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)।

আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা আক্তার বাদি হয়ে ওই দিনই টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচার শেষে এজাহারনামীয় আটজন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী বাদে অন্য সবাই আদালতে উপস্থিত ছিল।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow