বৃষ্টিতে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

অতিবৃষ্টিতে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বান্দরবানের চার উপজেলা। এতে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সরবরাহ বন্ধ হওয়ায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা হোটেল গ্রীনপিক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অতিবৃষ্টির কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা হোটেল গ্রীনপিক সংলগ্ন এলাকায় মাটি নরম হয়ে মূল বিদ্যুৎ লাইন ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়লে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর চার উপজেলায় একযোগে ব্ল্যাকআউটের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চার উপজেলার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিত্যপ্রয়োজনীয় কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। বান্দরবান বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, \"সন্ধ্যা ৬টার দিকে ৩৩ কেভি লাইনের একটি খুঁটি হেলে পড়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৌশলী ও কারিগরি

বৃষ্টিতে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

অতিবৃষ্টিতে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বান্দরবানের চার উপজেলা। এতে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সরবরাহ বন্ধ হওয়ায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা হোটেল গ্রীনপিক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অতিবৃষ্টির কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা হোটেল গ্রীনপিক সংলগ্ন এলাকায় মাটি নরম হয়ে মূল বিদ্যুৎ লাইন ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়লে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর চার উপজেলায় একযোগে ব্ল্যাকআউটের পরিস্থিতি সৃষ্টি হয়।

ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চার উপজেলার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিত্যপ্রয়োজনীয় কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।

বান্দরবান বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, "সন্ধ্যা ৬টার দিকে ৩৩ কেভি লাইনের একটি খুঁটি হেলে পড়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেছে। নিরাপদভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে। রাত ১১টা পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, মেরামত কাজ শেষ হলে পর্যায়ক্রমে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নয়ন চক্রবর্তী/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow